Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

'আমরা তো ভাঁড়ই, এতে দোষের কী!' বিয়েবাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে সোজাসাপ্টা নওয়াজউদ্দিন

বলিউডে তাঁকে বলা হয় অভিনয়ের জাদুকর। কিন্তু পর্দার মতো বাস্তব জীবনেও নওয়াজউদ্দিন সিদ্দিকির কথায় থাকে সেই জাদু, যেখানে বিন্দুমাত্র ভণিতা নেই। 

'আমরা তো ভাঁড়ই, এতে দোষের কী!' বিয়েবাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে সোজাসাপ্টা নওয়াজউদ্দিন

নওয়াজউদ্দিন সিদ্দিকি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তাঁকে বলা হয় অভিনয়ের জাদুকর। কিন্তু পর্দার মতো বাস্তব জীবনেও নওয়াজউদ্দিন সিদ্দিকির কথায় থাকে সেই জাদু, যেখানে বিন্দুমাত্র ভণিতা নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর দেওয়া এক মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, তবে নেটদুনিয়ার একাংশ বলছে— এত খোলামেলা ও সৎ বক্তব্য বলিউডে খুব কম শোনা যায়।

‘অল অ্যাবাউট ইভ’ নামক ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়, তিনি কি বিয়েবাড়ি বা প্রাইভেট পার্টিতে নাচতে রাজি হবেন? উত্তরে একেবারে নির্ভীক সুরে নওয়াজ বলেন, “লোকে বলে স্টাররা পার্টিতে নাচে। তো কী হয়েছে? ওটাই তো আমাদের পেশা। আমরা তো ভাঁড়ই। এতে দোষের কী!” — এই বক্তব্যের পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় ক্লিপটি।

এই প্রসঙ্গে অভিনেতা জানান, “আগে নাটকের সময় যারা পারফর্ম করত, তাদের শহরের বাইরে রাখত সমাজ। তারা অনুষ্ঠান করত, আর ফিরে যেত। সমাজে মিশতে দেওয়া হতো না। কারণ তারা স্বাধীনচেতা, কোনও নিয়ম মানত না। তাই সমাজ থেকে তাদের আলাদা রাখা হতো।” তাঁর মতে, এখন সময় বদলেছে, অভিনেতারা ভালো পোশাক পরেন, ভালো ভাষায় কথা বলেন, সমাজে গ্রহণযোগ্যতাও পেয়েছেন। কিন্তু পেশা তো সেই একই রয়ে গিয়েছে— বিনোদন দেওয়া।

এই মন্তব্যে কেউ সমর্থন জানিয়েছেন, কেউ বা খোঁচা দিতে ছাড়েননি। এক ব্যবহারকারী লেখেন, “ওঁরা পারফর্মার, বিনোদন দেওয়াই কাজ। এতে খারাপ কিছু নেই।” আবার কেউ লিখেছেন, “নওয়াজ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কেউ ডাকে তো বিয়েতে পারফর্ম করতে! তাই নিজেকে ভাঁড় ভাবার দরকার নেই!”


```