Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'স্কুল জীবন থেকেই সুপারস্টার শাহরুখ, খেলাধুলা থেকে নাটক, সবেতেই', স্মৃতি রোমন্থন বন্ধু রাহুলের

খেলাধুলা, পড়াশোনা, নাটক— সবেতেই দুর্দান্ত ছিলেন শাহরুখ খান। স্কুলজীবনের স্মৃতি শেয়ার করলেন তাঁর পুরনো বন্ধু রাহুল দেব।

'স্কুল জীবন থেকেই সুপারস্টার শাহরুখ, খেলাধুলা থেকে নাটক, সবেতেই', স্মৃতি রোমন্থন বন্ধু রাহুলের

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: আজ তিনি বলিউডের বাদশা, বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা। কিন্তু সুপারস্টার হওয়ার অনেক আগে শাহরুখ খান ছিলেন দিল্লির সেন্ট কলম্বাস স্কুলের এক প্রতিভাবান ছাত্র। সেই সময়েই তিনি ছিলেন বন্ধুদের মধ্যে আলাদা, নজরকাড়া এক তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের স্কুলজীবনের কথা তুলে ধরলেন তাঁর সহপাঠী তথা অভিনেতা রাহুল দেব।

এক সাক্ষাৎকারে রাহুল বলেন, “আমরা স্কুলে একসঙ্গে ক্রিকেট খেলতাম। প্র্যাকটিসে দেখা হতো, ম্যাচেও ও থাকত।” তিনি বলেন, “শাহরুখ সবকিছুতেই দুর্দান্ত ছিল। পড়াশোনায় খুব ভাল ছিল। স্কুলের প্রতিটা খেলাধুলার টিমে ও ছিল— ফুটবল, ক্রিকেট, হকি— এমনকী স্প্রিন্ট আর জিমন্যাস্টিক্সেও ওর জুড়ি ছিল না। সব দিক দিয়েই ও ছিল অসাধারণ। ঈশ্বর ওকে একাধিক প্রতিভা দিয়ে পাঠিয়েছিলেন।”

তবে শুধু পড়া বা খেলা নয়, মঞ্চেও সমান সাবলীল ছিলেন শাহরুখ। রাহুল বলেন, “স্কুলে কোনও নাটক হলে ও থাকত প্রধান চরিত্রে। সব অনুষ্ঠানেই শাহরুখ ছিল মুখ্য আকর্ষণ। তখন থেকেই মনে হতো, ও বুঝি জন্ম থেকেই অভিনেতা। তবে ও চাইলে অন্য কিছু— বিজ্ঞানী, খেলোয়াড়, যাই হতে পারত। ও ছিল ‘কমপ্লিট প্যাকেজ’।”

বর্তমানে রাহুল দেব অভিনয় করেছেন তামিল ছবি 'Good Bad Ugly'-তে। অন্যদিকে, শাহরুখ খান এখন ব্যস্ত সিদ্দার্থ আনন্দ পরিচালিত 'King' ছবির শুটিংয়ে, যেখানে তাঁর মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হচ্ছে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।


```