Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘অনেক কেঁদেছি, তবে সাহস হারাইনি...’, ২০২৫ বছরটা কেমন কাটল করিনার?

সইফের উপর হামলা, ভয় আর লড়াইয়ের এক বছর—২০২৫ নিয়ে আবেগঘন পোস্ট করিনার।

‘অনেক কেঁদেছি, তবে সাহস হারাইনি...’, ২০২৫ বছরটা কেমন কাটল করিনার?

সইফ ও করিনা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 January 2026 15:36

দ্য ওয়াল ব্যুরো: কাপুর পরিবারের কাছে ২০২৫ সাল ছিল দুঃসহ এক অধ্যায়। বছরের শুরুতেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। জানুয়ারি মাসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। সেই আতঙ্কের স্মৃতি নিয়েই গোটা বছর কাটাতে হয়েছে পরিবারটিকে। তাই বছর শেষ হতেই সেই কঠিন অভিজ্ঞতাগুলো পিছনে ফেলে এগোতে চাইছেন করিনা কাপুর খান।

বছরের শেষপ্রান্তে সোশাল মিডিয়ায় করা এক পোস্টে করিনা খোলাখুলিই জানান, তাঁদের পরিবারের উপর দিয়ে যাওয়া সময়টা ঠিক কতটা কঠিন ছিল। অভিনেত্রী লেখেন, ২০২৫ সাল তাঁদের কাছে ছিল অত্যন্ত কঠিন একটি বছর। এই কঠিন সময়ে যাঁরা তাঁদের পাশে থেকেছেন, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

সূত্রের খবর, এই মুহূর্তে করিনা ও সইফ সন্তানদের নিয়ে পারিবারিক ছুটিতে রয়েছেন। যদিও তাঁরা ঠিক কোথায় গিয়েছেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

ইনস্টাগ্রামে সইফ আলি খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে করিনা লেখেন, “২০২৫ সাল আমাদের, আমাদের সন্তানদের এবং গোটা পরিবারের জন্য অত্যন্ত কঠিন একটি বছর। কিন্তু আমরা মাথা উঁচু করে, হাসিমুখে এবং সাহসের সঙ্গে সব সমস্যার মোকাবিলা করেছি। আমরা অনেক কেঁদেছি, প্রার্থনা করেছি, আর তার পর আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ২০২৫ আমাদের শিখিয়েছে, প্রকৃতি নির্ভীক, ভালবাসা দিয়েই সবকিছু জয় করা যায় এবং আমাদের সন্তানেরা আমাদের কল্পনার থেকেও অনেক বেশি সাহসী।”

এর পরের অংশে করিনা আরও লেখেন, “আমাদের ভক্ত, বন্ধু এবং যাঁরা সবসময় আমাদের পাশে থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, হাত জোড় করে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। আমরা নতুন উদ্যম, অপরিসীম কৃতজ্ঞতা, পজিটিভিটি এবং কাজের প্রতি ভালবাসা নিয়েই ২০২৬ সাল শুরু করছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জানুয়ারি মুম্বইয়ের বান্দ্রায় সইফ আলি খানের উপর হামলার ঘটনা ঘটে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়, যা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। অস্ত্রোপচারের সময় অভিনেতার শরীর থেকে একটি ভাঙা ছুরির টুকরো বের করা হয়েছিল বলে জানা যায়। দীর্ঘ চিকিৎসার পর ২১ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।


```