Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাইমা সেনের হাত ধরে কলকাতার বাজারে পা দিল ভিভো ভি৪০, কেন কিনবেন? জেনে নিন

দুর্গাপুজো উদযাপনে সামিল হতে এবার পুজোয় গ্রাহকদের জন্য একাধিক অফার নিয়ে এসেছে ভিভো।

রাইমা সেনের হাত ধরে কলকাতার বাজারে পা দিল ভিভো ভি৪০, কেন কিনবেন? জেনে নিন

শেষ আপডেট: 18 September 2024 15:59

দ্য ওয়াল ব্যুরো: আর হাতে গোনা কিছুদিন পরই দুর্গাপুজো। সাজো সাজো রব বাংলাজুড়ে। বাঙালিদের সবচেয়ে বড় উৎসবে সামিল হল মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। এবার ১০ বছরে পা দিল সংস্থা,আর সেই ১০ বছরই উদযাপন করছে তারা  বাংলার সঙ্গে। সম্প্রতি সাউথ সিটিতে একটি অনুষ্ঠান হয়ে গেল এই সংস্থার। যেখানে উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। উপস্থিত ছিলেন ভিভো ওয়েস্ট বেঙ্গল ও আন্দামানের ডিজিএম ভাস্কর সেনগুপ্ত। তাঁদের হাত ধরেই নতুন করে কলকাতার বাজারে লঞ্চ হল ভিভো ভি৪০। 

নিজের ফোন আপগ্রেড করা হোক বা প্রিয়জনকে নতুন ফোন উপহার, দুর্গাপুজো উদযাপনে সামিল হতে এবার পুজোয় গ্রাহকদের জন্য একাধিক অফার নিয়ে এসেছে ভিভো। থাকছে বিপুল ছাড় ও এক্সচেঞ্জ অফার। 

এদিকে ভিভো ভি৪০-তে অ্যান্ডরয়েড ১৪ ব্যবহার করা হয়েছে। এর লুক আর ডিজাইন প্রিমিয়াম। এতে একটি পাতলা ৩ডি কার্ভড ডিজাইন রয়েছে। কোম্পানির মতে, ভারতের সবচেয়ে পাতলা স্মার্টফোন এটি। রয়েছে ৬.৭৮ ইঞ্চি  অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০এইচজেড। 

ফোনে মেইন ৫০এমপি ক্যামেরা সেন্সর রয়েছে। সামনে ১৬এমপি ক্যামেরা সেন্সর। ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ক্যামেরা সেন্সর থাকবে। এর পুরুত্ব ৭.৫ মিমি হবে। এছাড়াও ওজন প্রায় ১৮২ গ্রাম। ফোনটিতে স্টেরিও স্পিকার এবং ইউএসবি সি চার্জিং সাপোর্ট মিলবে। 

দাম যাই হোক, এই বাজেট ফোন কলকাতার যেকোনও ভিভোর শোরুমেই বিভিন্ন অফারে পাওয়া যাবে।


```