Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ছবি মুক্তির ঠিক আগে জেএনইউ-তে হাজির দীপিকা, 'নির্বোধ' বলে খোঁচা দিলেন বিবেক

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ২০২০ সালের জেএনইউ সফর নিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 

ছবি মুক্তির ঠিক আগে জেএনইউ-তে হাজির দীপিকা, 'নির্বোধ' বলে খোঁচা দিলেন বিবেক

দীপিকা পাড়ুকোন ও বিবেক অগ্নিহোত্রী

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 June 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ২০২০ সালের জেএনইউ সফর নিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, তখনকার পরিস্থিতি কিংবা ছাত্র নিগ্রহের প্রকৃত ঘটনা সম্পর্কে নাকি বিশেষ ধারণাই ছিল না দীপিকার। বরং ‘ছপাক’ ছবির প্রচারের কৌশল হিসেবেই সেই সফর ছিল বলে কটাক্ষ করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-খ্যাত নির্মাতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দীপিকার কোনও স্পষ্ট ধারণা ছিল না যে জেএনইউতে ঠিক কী হয়েছিল।” সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, তবে কি তিনি দীপিকাকে ‘নির্বোধ’ বলতে চাইছেন?

বিবেক সটান জবাব দেন, “না, বিষয়টা সেরকম নয়। আমি বরং বলব, ওঁর পিআর টিম হয়তো বুঝিয়েছিল এটাই সেরা সময় ছবির প্রচারের জন্য সামনে আসার। কারণ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটার সঙ্গে রাজনীতির একটা স্পষ্ট যোগ ছিল, আর দীপিকার ছবিও ছিল রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত।”

তবে কিছুটা পরেই সুর নরম করে পরিচালক বলেন, “আমি দীপিকাকে ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু এটুকু জানি, তিনি খুবই বুদ্ধিমতী। যদি পুরো পরিস্থিতির রাজনৈতিক স্পর্শকাতরতা বুঝতেন, তাহলে হয়তো নিজেই সিদ্ধান্ত বদলাতেন।”

উল্লেখ্য, মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবির মুক্তির আগেই জেএনইউয়ে নিগৃহীত পড়ুয়াদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল দীপিকাকে। সেই সময় তাঁকে কোনও মন্তব্য করতে না দেখা গেলেও, তাঁর উপস্থিতিই যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে।

দীপিকার সেই পদক্ষেপকে কেউ ব্যাখ্যা করেছিলেন ‘নীরব প্রতিবাদ’ হিসেবে, আবার কেউ কেউ বলেছিলেন, "এটা ছবির প্রোমোশনের অংশবিশেষ।" এখন, পাঁচ বছর পর ফের সেই বিতর্কেই ঘি ঢাললেন বিবেক। এই মন্তব্যের প্রেক্ষিতে আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দীপিকার ক্যারিয়ারগ্রাফও। ‘ছপাক’-এর পর তাঁকে মূলত সাপোর্টিং চরিত্রেই দেখা গিয়েছে বড় বাজেটের প্রজেক্টে।

এদিকে, নিজের আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’ নিয়ে চর্চায় রয়েছেন বিবেক নিজেও। এই ছবিই তাঁর বিতর্কিত ‘ফাইলস ট্রিলজি’-র তৃতীয় রাজনৈতিক থ্রিলার। ৫ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে এই সিনেমার। টিজার প্রকাশের পর থেকেই তাতে নানা বিতর্কের আঁচ লেগেছে।


```