Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'

সঞ্জয় লীলা বানসালির বৃহৎ মাপের পিরিয়ড ড্রামা ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অদিতি রাও হায়দারি। 

'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'

অদিতি রাও হায়দারি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 June 2025 22:45

দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বানসালির বৃহৎ মাপের পিরিয়ড ড্রামা ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অদিতি রাও হায়দারি। কিন্তু এই সাফল্য এখনও পর্যন্ত কোনও নতুন কাজের অফারে রূপ নেয়নি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সিরিজের সাফল্য সত্ত্বেও তিনি আজও নতুন কোনও ছবির বা শো-এর প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন।

লিলি সিংকে দেওয়া এক মন খোলা আলাপচারিতায়, বিনোদন জগতে নারীদের জন্য কাজ পাওয়ার অসুবিধা, সুযোগের সীমাবদ্ধতা এবং তার পরিপ্রেক্ষিতে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অদিতি। তিনি বলেন, “হিরামান্ডি আমাকে প্রচুর ভালবাসা, প্রশংসা দিয়েছে। কিন্তু সত্যি বলতে, এখনও পর্যন্ত আমি কোনও নতুন কাজের ডাক পাইনি। আমি এখনও অপেক্ষা করছি।”

লিলির সঙ্গে কথোপকথনে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ— নারী-কেন্দ্রিক গল্পগুলিকে ইন্ডাস্ট্রিতে এখনো "ব্যতিক্রম" হিসেবেই দেখা হয়। এই বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে অদিতি বলেন, “হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন। এমন সফল নারী-কেন্দ্রিক কনটেন্টের পরও যখন এর ধারাবাহিকতা থাকে না, তখন মনে হয় আমরা আসলে কতটা এগোতে পেরেছি?”

লিলির প্রশ্ন ছিল— নিজের নাম ও কাজের খ্যাতি থাকা সত্ত্বেও, এত বড় বাজেটে হিরামান্ডি-র মতো সিরিজ নির্মাণ কি তাঁর পক্ষে সম্ভব? অদিতির সৎ উত্তর, “না, আমার মনে হয় না। আমি চাই এবং আশা করি, ভবিষ্যতে পরিবর্তন আসবে। আমাদের এমন জায়গায় পৌঁছনো উচিত, যেখানে গল্পটাই হবে মুখ্য, কে বলছে সেটা নয়।”

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স সিরিজ ‘হিরামান্ডি’ তে অদিতির পাশাপাশি ছিলেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন সেগাল এবং তাহা শাহ বদুশার মতো তারকারা। বানসালির ঐতিহাসিক কারিগরি নির্মাণশৈলী, চিত্রনাট্য, সঙ্গীত এবং কস্টিউমে মুগ্ধ হয়েছিল দর্শকমহল। 
 


```