Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বড়পর্দায় ‘অপারেশন সিঁদুর’, ভারতের কড়া জবাব এবার অগ্নিহোত্রীর চিত্রনাট্যে

‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের একটি পরিকল্পিত সামরিক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি। এই অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় এবং সরকারি সূত্রে দাবি করা হয়, ৫০ জনেরও বেশি জঙ্গিকে নিহত করতে সফল হয়েছে দেশ।

বড়পর্দায় ‘অপারেশন সিঁদুর’, ভারতের কড়া জবাব এবার অগ্নিহোত্রীর চিত্রনাট্যে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 February 2026 18:47

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর (Operation Sindoor), যে শব্দ দুটি শুনলে এখনও বুক কেঁপে ওঠে গোটা ভারতের। দেশের নিরাপত্তা ও সাহসিকতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থেকে যাবে ‘অপারেশন সিঁদুর’(Operation Sindoor)। ২০২৫ সালের ৭ মে, জঙ্গি হামলায় নিরীহদের মৃত্যুর দৃঢ় জবাব দিয়েছিল ভারত। সেই লক্ষ্যভিত্তিক সামরিক অভিযানের গল্পই এবার বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri ), প্রযোজক হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন ভূষণ কুমার। অপারেশন সিঁদুর হওয়ার কিছুদিনের মধ্যে সিনেপাড়ার অন্দরে খবর ছড়ায়, এই নিয়ে অনেকেই ছবি তৈরির ইচ্ছে প্রকাশ করেছে। একবছর হতে চলল সেই মর্মান্তিক ঘটনার। আর বছর ঘোরার আগেই সেই ছবির কাজে হাত দিলেন বিবেক অগ্নিহোত্রী। ছবির নামও অপারেশন সিঁদুর। প্রযোজনার দায়িত্বে রয়েছে টি-সিরিজ এবং আই অ্যাম বুদ্ধ প্রোডাকশন। যদিও ছবির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে জানা গিয়েছে, পাহেলগাঁও হামলার যে জবাব দিয়েছে ভারত, সেই অভিযানের পটভূমিতেই তৈরি হতে চলেছে ছবি।

অপারেশন সিঁদুর

‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের একটি পরিকল্পিত সামরিক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি। এই অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় এবং সরকারি সূত্রে দাবি করা হয়, ৫০ জনেরও বেশি জঙ্গিকে নিহত করতে সফল হয়েছে দেশ।

এই অভিযানের পেছনে ছিল পাহেলগাঁও-এ ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা, আচমকাই ভূস্বর্গ যেখানে নরকে পরিণত হয়। সেই ঘটনার পর দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত  কৌশলগত সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা।

চিত্রনাট্য

সেই মর্মান্তিক ঘটনার প্রতিশোধের কঠিন বাস্তব ছবি এবার পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক। তবে বাস্তবের ঠিক কতটা গল্পে থাকতে চলেছে, আর কতটা ফিকশন, সেই বিষয় এখনই কোনও খবর মিলছে না। আর স্টারকাস্ট নিয়ে যদি আলোচনা করতে হয়, তবে বলা যেতেই পারে, বিবেক অগ্নিহোত্রী এক্ষেত্রে মূলত চরিত্রাভিনেতাদেরই বাছাই করে থাকেন। ফলে এক্ষেত্রেও তাই কোনও বড় নাম উঠে আসছে না আলোচনায়। যদিও ছবির কাজ নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক, তবে যে স্কেলে ছবি নির্মাণ করেন তিনি, তা থেকে বোঝাই যায়, এই কঠিন বাস্তব পর্দায় তুলতে খানিক হলেও সক্ষম হবেন। বাকিটা সময় বলবে।


```