Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সুপারিশে নয়, সুরেই সুযোগ: সোশ্যাল মিডিয়ায় চোখ রাঙানি বিশালের

সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন বিশাল দাদলানি। সেই লেখাটি মূলত গানের জগতে পা রাখতে চাওয়া নতুন শিল্পীদের উদ্দেশে। পোস্টে বিশাল স্পষ্ট করে জানান, পরিচয় বা ক্ষমতার জোরে কাজ পাওয়ার সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না। 

সুপারিশে নয়, সুরেই সুযোগ: সোশ্যাল মিডিয়ায় চোখ রাঙানি বিশালের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 February 2026 14:31

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চে বছরের পর বছর ধরে দর্শকের মন জয় করে আসছেন বিশাল দাদলানি (Vishal Dadlani)। তাঁর উপস্থিতি শো-এর অন্যতম আকর্ষণ। তবে গানের মঞ্চের বাইরেও বিশাল পরিচিত তাঁর আপসহীন মনোভাবের জন্য। সম্প্রতি সেই মনোভাবই ফের সামনে এল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে।

সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন বিশাল দাদলানি। সেই লেখাটি মূলত গানের জগতে পা রাখতে চাওয়া নতুন শিল্পীদের উদ্দেশে। পোস্টে বিশাল স্পষ্ট করে জানান, পরিচয় বা ক্ষমতার জোরে কাজ পাওয়ার সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না। বিশেষ করে রাজনৈতিক নেতা, মন্ত্রী বা তাঁদের ঘনিষ্ঠদের মাধ্যমে তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা হলে, তিনি সেই শিল্পীর সঙ্গে কাজ করতে একেবারেই আগ্রহী থাকবেন না।

বিশালের বক্তব্যে উঠে আসে, শুধুমাত্র ফোন করিয়ে বা সুপারিশ করিয়ে তাঁর সঙ্গে দেখা হওয়ার কোনও নিশ্চয়তা নেই। বরং এই ধরনের চেষ্টা তাঁর চোখে শিল্পীর প্রতি অসম্মানজনক। এমনকি তিনি জানান, সম্প্রতি এমন একটি ঘটনার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সোশ্যাল মিডিয়ায় ব্লক করতেও দ্বিধা করেননি। তাঁর মতে, প্রতিভা থাকলেই যথেষ্ট নয়, শিল্পীর পথচলাও হতে হবে সৎ ও স্বচ্ছ।

যদিও এই পোস্টে কোনও নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি, তবু বিশালের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দেয়। অনেকেই তাঁর এই অবস্থানকে সাহসী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। আবার কেউ কেউ মনে করছেন, ইন্ডাস্ট্রির ভিতরের অস্বস্তিকর বাস্তবতাকেই সামনে এনে দিয়েছেন এই সুরকার।

বিশাল দাদলানি আগেও নানা সামাজিক বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। ভোট দেওয়ার অভিজ্ঞতা থেকে শুরু করে নাগরিক দায়িত্ব নিয়ে তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বারবার নজর কেড়েছে। গানের জগতের বাইরেও তিনি যে সচেতন নাগরিক হিসেবে কথা বলতে পিছপা হন না, সেটাই তাঁর পোস্টগুলিতে স্পষ্ট।

বর্তমানে ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবে শ্রেয়া ঘোষাল ও বাদশার সঙ্গে নিয়মিত দেখা যাচ্ছে বিশালকে। পাশাপাশি বিভিন্ন ভাষার গানে কাজ, নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে সহযোগিতা—সব মিলিয়ে সংগীতজগতে তাঁর সক্রিয়তা অব্যাহত। আর সেই পথ চলার মাঝেই, সুযোগ পাওয়ার প্রশ্নে কোনও আপস নয়—এই বার্তাই যেন নতুন করে তুলে ধরলেন বিশাল দাদলানি।


```