Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বলিউড পেরিয়ে হলিউড! জেনিফারের হাত ধরে কোন চমক দেবেন বিক্রান্ত?

জাতীয় পুরস্কারের পর আন্তর্জাতিক মঞ্চে বিক্রান্ত মাসি। থ্রিলার ছবি ‘হোয়াইট’-এ জেনিফার লোপেজের গান ঘিরে জোর চর্চা।

বলিউড পেরিয়ে হলিউড! জেনিফারের হাত ধরে কোন চমক দেবেন বিক্রান্ত?

বিক্রান্ত মাসি, জেনিফার লোপেজ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 January 2026 10:50

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য জাতীয় পুরস্কার জয়ের পর থেকেই বিক্রান্ত মাসের (Vikrant Massey) কেরিয়ার যেন নতুন গতি পেয়েছে। ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতায় বলিউডে এই অভিনেতার ভাগ্যের চাকা এবার আরও এক ধাপ ঘুরতে চলেছে। কারণ শুধু হিন্দি ছবির জগতে সীমাবদ্ধ না থেকে, এ বার তাঁর নাম জড়াচ্ছে আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে। বলিউডের গণ্ডি পেরিয়ে বিক্রান্তের হলিউড সংযোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

খবর অনুযায়ী, বিক্রান্তের আগামী থ্রিলার ঘরানার ছবি ‘হোয়াইট’-এ একটি বিশেষ গান গাইতে চলেছেন বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। আর এই তথ্য সত্যি হলে, নিঃসন্দেহে ছবিটির গুরুত্ব যেমন বাড়বে, তেমনই বিক্রান্তের কেরিয়ারেও এটি হয়ে উঠবে এক উল্লেখযোগ্য মাইলফলক। শোনা যাচ্ছে, জেনিফারের (Jennifer Lopez) কণ্ঠে থাকা এই গানটিই হতে চলেছে ‘হোয়াইট’-এর মূল ‘অ্যান্থেম’। ইংরেজি ও স্প্যানিশ, দু’টি ভাষাতেই গানটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি শুরু থেকেই দর্শক ও সিনেপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে। তার উপর জেনিফার লোপেজের যুক্ত হওয়ার সম্ভাবনার খবর যেন আগ্রহকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিক্রান্ত অনুরাগীদের পাশাপাশি জেনিফারের ভারতীয় ভক্তদের মধ্যেও এই খবরে আলাদা উত্তেজনা চোখে পড়ছে। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সবটাই নাকি আপাতত আলোচনার স্তরেই রয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানের এই থ্রিলার ছবি ‘হোয়াইট’-এর শুটিং অনেকদিন আগেই শুরু হয়েছে। ছবির প্রায় ৯০ শতাংশ শুটিং ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকায় সম্পন্ন হয়েছে বলে খবর। মূলত স্প্যানিশ ও ইংরেজি ভাষায় তৈরি হতে চলা এই ছবিটি আরও ২১টি ভাষায় ডাব করার পরিকল্পনাও নাকি রয়েছে নির্মাতাদের। সব মিলিয়ে, ‘হোয়াইট’ শুধু বিক্রান্ত মাসের কেরিয়ারের নয়, ভারতীয় ছবির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।


```