Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০ কোটির মানহানি মামলা, কুমার শানুর ভাবমূর্তি রক্ষায় কড়া নির্দেশ আদালতের

এই সমস্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কুমার শানু আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন তিনি। যদিও পরবর্তীকালে রীতা ভট্টাচার্য আদালতে ওই মামলা প্রত্যাহারের আবেদন জানান। 

৫০ কোটির মানহানি মামলা, কুমার শানুর ভাবমূর্তি রক্ষায় কড়া নির্দেশ আদালতের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 23 January 2026 17:17

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস ধরেই গায়ক কুমার শানুকে (Kumar sanu) কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য একের পর এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা অভিযোগ প্রকাশ্যে এনেছেন। রীতার দাবি, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। পাশাপাশি তিনি কুমার শানুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তুলেছেন, যা নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা।

এই সমস্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কুমার শানু আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন তিনি। যদিও পরবর্তীকালে রীতা ভট্টাচার্য আদালতে ওই মামলা প্রত্যাহারের আবেদন জানান। দীর্ঘ শুনানির পর অবশেষে এই মামলার রায় ঘোষণা করল আদালত।

মামলার শুনানিতে কুমার শানুর আইনজীবী দাবি করেন, রীতার বিভিন্ন সাক্ষাৎকারে করা মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। সেই সব বক্তব্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় গায়কের সামাজিক ও পেশাগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু সুনামহানিই নয়, আর্থিক ক্ষতি ও মানসিক চাপের মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে—এমনটাই আদালতে জানানো হয়।

আদালত এই বিষয়ে গায়কের বক্তব্যকে গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছে, কুমার শানুকে নিয়ে ভবিষ্যতে কোনওরকম কটূক্তি বা মন্তব্য করা যাবে না রীতা ভট্টাচার্যের। অর্থাৎ, এই মামলায় রায় গিয়েছে কুমার শানুর পক্ষেই।

প্রসঙ্গত, অতীতে ‘বিগ বস্’ অনুষ্ঠানে অভিনেত্রী কুনিকা সদানন্দ কুমার শানুর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সেই ঘটনার সূত্র ধরেই এক সাক্ষাৎকারে রীতা জানান, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময়েই শানুর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তাঁর অভিযোগ, সেই সময় অল্প বয়সে তাঁকে আদালতের মুখোমুখিও হতে হয়েছিল, যা মানসিকভাবে ভেঙে দিয়েছিল তাঁকে এবং তাঁর পরিবারকেও গভীরভাবে নাড়া দিয়েছিল।


```