Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বসন্তের সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন দেবমাল্য-মধুমিতা, কেমন ছিল যুগলের বিয়ের সাজ?

বসন্তে শুরুতেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার। কেমন সাজলেন দুজনে?

বসন্তের সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন দেবমাল্য-মধুমিতা, কেমন ছিল যুগলের বিয়ের সাজ?

মধুমিতা- দেবমাল্য

গার্গী দাস

শেষ আপডেট: 24 January 2026 00:04

দ্য ওয়াল ব্যুরো: বসন্তের গোধূলিতেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sorcar)। শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর (Debmalya Chakraborty) হাত ধরে শুক্রবার, ২৩ জানুয়ারি অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরলেন তিনি। ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে একান্ত ঘরোয়া আয়োজনে সম্পন্ন হল বিয়ে।

শুটিংয়ের ব্যস্ততার মাঝে গত কয়েক মাস ধরে বিয়ের প্রস্তুতি সেরেছেন মধুমিতা নিজে। কেনাকাটা থেকে কার্ড বিলি—সব কিছুতেই ছিল তাঁর সক্রিয় উপস্থিতি। বিয়ের আসর বসে বারুইপুরে অভিনেত্রীর আত্মীয়ের বাগানবাড়িতে। চারপাশে সবুজ, আলো-ফুলে সাজানো সেই ওই বাড়িতে এদিন সন্ধ্যায় বসে চাঁদের হাট।

বিয়ের মূল লগ্নে সাবেকি বাঙালি সাজে ধরা দেন অভিনেত্রী। লাল বেনারসীতে জমকালো জরি আর সুতোর কাজ, হাতে সোনার গয়না, নাকে নথ, ঝুমকো, মাথায় সোনালি মুকুট। সিঁথিতে দেবমাল্যের দেওয়া সিঁদুর, কপালে চন্দনের কলকায় মধুমিতা যেন চেনা পর্দার চরিত্রকে ছাপিয়ে একেবারে ঘরের মেয়ে, বাঙালি বধূ।

বিশেষ মুহূর্ত হয়ে থাকল দেবমাল্যের বিয়ের মণ্ডপে প্রবেশ। মধুমিতার মায়ের হাত ধরে ছাদনাতলায় আসেন তিনি। সেই দৃশ্য ঘিরেই আবেগে ভাসেন উপস্থিত সকলে। পরে মণ্ডপে হাজির হন মধুমিতা-অভিনীত জনপ্রিয় ধারাবাহিকের সহকর্মীরাও। তাঁদের উপস্থিতির ছবি প্রথম প্রকাশ পায় মধুমিতার ফ্যান পেজ থেকে। সেখান থেকেই চার হাত এক হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের সকাল থেকে শুভেচ্ছার বন্যা। ছোটবেলার বন্ধুত্ব থেকে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত—মধুমিতা ও দেবমাল্যের পুরনো ছবির সঙ্গে অনুরাগীরা লিখছেন, “রূপকথার মতোই হোক এই ভালবাসা।”

এর আগে, বিয়ের আগের রাতে মধুমিতার নিজের বাড়িতে হয় আইবুড়ো ভাত। একেবারে বাঙালিয়ানা আয়োজন। প্যাস্টেল গোলাপি শাড়িতে স্নিগ্ধ সাজ, হালকা মেকআপ আর মানানসই সোনার গয়নায় ধরা দেন অভিনেত্রী। কাঁসার থালায় সাজানো ভাত, পাঁচ রকম ভাজা, বেগুনি, ফিশ ফ্রাই, ডাল, নানা মাছের পদ আর শেষপাতে পায়েস—সব মিলিয়ে ঘরের স্বাদে ভরা এক আবেগঘন সন্ধ্যা। বিরাট মাছের মুড়ো হাতে পোজ দেওয়া সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে।

একই দিনে অন্য প্রান্তে সম্পন্ন হয় দেবমাল্যের বৃদ্ধির রীতি। সাদা পাঞ্জাবি-পায়জামা, মাথায় শোলার টোপর পরে নিষ্ঠাভরে নিয়ম পালন করেন তিনি। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য ও মধুমিতার বন্ধুত্ব ছোটবেলা থেকেই। প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে প্রায় দু’বছর আগে। দীর্ঘ পরিচয়ের ভিতের উপর দাঁড়ানো সেই সম্পর্কই এবার পৌঁছল ছাদনাতলায়। অতীতের বিচ্ছেদের অধ্যায় পেরিয়ে মধুমিতার জীবনে শুরু হল দ্বিতীয় দাম্পত্য ইনিংস। 


```