Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্থির হয়ে গিয়েছে মেনু, অনন্যা এবার বিয়ের পিঁড়িতে?

কেরিয়ারের শুরুর দিকে অনন্যার সঙ্গে ঈশান খট্টরের নাম জড়িয়েছিল। সেই সম্পর্কের ইতি হওয়ার পর আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিস্তর চর্চা হয়। পরে সেই সম্পর্কেও দূরত্বের খবর সামনে আসে।

স্থির হয়ে গিয়েছে মেনু, অনন্যা এবার বিয়ের পিঁড়িতে?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 23 January 2026 16:27

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অনন্যা পাণ্ডের (Ananya Pandey) নাম উঠলেই যতটা না তাঁর ছবি নিয়ে আলোচনা হয়, তার থেকেও বেশি কৌতূহল তৈরি হয় তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে। কখনও প্রেমের গুঞ্জন, কখনও আবার মন ভাঙা—সম্পর্কের টানাপোড়েন নিয়েই বরাবর শিরোনামে থেকেছেন অভিনেত্রী। এবার সেই আলোচনাতেই নতুন মাত্রা যোগ করলেন অনন্যা নিজেই, যখন প্রকাশ্যে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানালেন।

কেরিয়ারের শুরুর দিকে অনন্যার সঙ্গে ঈশান খট্টরের নাম জড়িয়েছিল। সেই সম্পর্কের ইতি হওয়ার পর আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিস্তর চর্চা হয়। পরে সেই সম্পর্কেও দূরত্বের খবর সামনে আসে। সম্প্রতি আবার ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার নৈকট্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ফলে প্রশ্ন উঠছে—এই সম্পর্কগুলো কি শেষ পর্যন্ত জীবনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে?

এই জল্পনার মাঝেই এক সাক্ষাৎকারে নিজের মনের কথা স্পষ্ট করে দিয়েছেন অনন্যা। অভিনেত্রী জানিয়েছেন, আগামী পাঁচ বছর পর নিজেকে তিনি একজন বিবাহিত নারী হিসেবেই দেখতে চান। বিয়ে তাঁর কাছে শুধুই সামাজিক অনুষ্ঠান নয়, বরং স্থায়ী ও শান্তি জীবন।

মেয়ের এই ভাবনার সঙ্গে যে পরিবারের সম্মতিও রয়েছে, তার ইঙ্গিত মিলল সম্প্রতি একটি টেলিভিশন রিয়্যালিটি শো-তে। সেখানে অনন্যার মা, চাঙ্কি পাণ্ডের সঙ্গে নিজের বিয়ের দিনের স্মৃতিচারণ করতে গিয়েই মেয়ের বিয়ে নিয়ে নিজের স্বপ্নের কথা প্রকাশ্যে বলেন। তিনি জানান, অনন্যার বিয়েতে অবশ্যই থাকতে হবে বাহারি মাটনের পদ, রসুনের আচার, ভারতীয় কায়দায় বানানো তিরামিশু এবং বেগুনি পরোটা।

সব মিলিয়ে প্রেমের গুঞ্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরিবারের ইচ্ছা—এই মুহূর্তে অনন্যা পাণ্ডের জীবনে বিয়ে যে শুধু কল্পনা নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দু, তা বলাই যায়।


```