Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লোকজন ‘মুরগির পা’ বলে ডাকত, বলত ‘বুক নেই’! এখন বলে সার্জারি করিয়েছি’: অনন্যা পান্ডে

জনপ্রিয় ইউটিউবার লিলি সিংয়ের সঙ্গে এক খোলামেলা আড্ডায় দেখা গেল অভিনেত্রীকে। অনন্যা পান্ডে ফিরে গেলেন তাঁর কেরিয়ারের শুরুর দিনের গল্পে, যখন তিনি মাত্র ১৮-১৯ বছরের। সেই সময় কীভাবে ব্যক্তিগত স্তরে সমালোচনার শিকার হতে হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন তিনি।

লোকজন ‘মুরগির পা’ বলে ডাকত, বলত ‘বুক নেই’! এখন বলে সার্জারি করিয়েছি’: অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে

শেষ আপডেট: 17 May 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার লিলি সিংয়ের সঙ্গে এক খোলামেলা আড্ডায় দেখা গেল অভিনেত্রীকে। অনন্যা পান্ডে ফিরে গেলেন তাঁর কেরিয়ারের শুরুর দিনের গল্পে, যখন তিনি মাত্র ১৮-১৯ বছরের। সেই সময় কীভাবে ব্যক্তিগত স্তরে সমালোচনার শিকার হতে হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন তিনি।


‘আমি তখন খুবই রোগা ছিলাম, আর সবাই তা নিয়ে হাসাহাসি করত। কেউ বলত আমার চিকেন লেগস, কেউ বলত দেশলাই কাঠির মতো দেখতে, কারওর কথা ছিল আমার বুক নেই, পশ্চাৎদেশ দেখতে সুন্দর নয়,’ বললেন অনন্যা।


কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীরের গঠন বদলালেও বন্ধ হয়নি কটাক্ষ। ‘তারপর আবার বলা শুরু হল— না না, নিশ্চয়ই সার্জারি করিয়েছে, ওর বুক বা পশ্চাৎদেশ সত্যিকারের নয়। মানে, কখনওই জেতা যায় না। মানুষ সবসময় কিছু না কিছু বলবেই, সমালোচনা করবেই,’ বললেন তিনি, এবং যোগ করলেন, ‘এই ব্যাপারটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই হয়। ছেলেদের তো এভাবে কিছু বলা হয় না।’


২৫ বছর বয়সী এই অভিনেত্রী স্বীকার করলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিও এই অযৌক্তিক সৌন্দর্যের মানদণ্ড তৈরিতে বড় ভূমিকা রাখে। ‘আমাদেরও দোষ রয়েছে, কারণ আমরা এমন সিনেমা করি যেখানে মেয়েরা ঘুম থেকে উঠলেও, দেখা যায় পরিপাটি চুলে, সাজগোজে— এটা তো একেবারেই বাস্তব নয়। কিন্তু এই বার্তা আমরা সিনেমার মাধ্যমে দিয়ে ফেলি,’ বলেন অনন্যা। 


এই ঝকঝকে অথচ অবাস্তব ছবির বিপরীতে তিনি বাস্তবতার গুরুত্ব তুলে ধরেন। ‘এই ভারসাম্যটা কোথাও না কোথাও রাখতে হবে। কথা বলতে হবে, জানাতে হবে যে সিনেমার মতো বাস্তব জীবন নয়। আমাদেরও এমন দেখা যায় না, ক্যামেরার বাইরে আমি সেটা বজায় রাখার চেষ্টা করি।’


কাজের দিকে, অনন্যা এখন ব্যস্ত করণ জোহরের ধর্মা প্রোডাকশনের রোম্যান্টিক ড্রামা 'চাঁদ মেরা দিল' নিয়ে, যেখানে তার বিপরীতে থাকছেন অভিনেতা লক্ষ্য। ইতিমধ্যেই ছবিটি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। সেই সঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজ কল মি বে-র দ্বিতীয় সিজনে 'বেলা ওরফে বে' চরিত্রে ফিরে আসছেন অনন্যা, যা প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।


```