এই আর্থিক সঙ্কটের সূত্রপাত ২০১২ সালে। সে বছর তিনি পরিচালনা করেছিলেন 'আতা পাতা লাপাতা' নামের ছবি। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় এবং সেই ক্ষতি সামলাতে না পেরে সময়ের সঙ্গে সঙ্গে দেনা বাড়তে বাড়তে ৯ কোটি টাকায় পৌঁছায়।

রাজপাল যাদব-বিজেন্দ্র সিং
শেষ আপডেট: 15 February 2026 18:40
দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স মামলায় (cheque bounce case) জেলবন্দি রাজপাল যাদব (Rajpal Yadav)। বলিউডের একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়েছেন। অভিনেতা সোনু সুদ (Sonu Sood) তাঁর আগামী ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছেন। এবার একইভাবে রাজপালকে সাহায্য করলেন বিজেন্দ্র সিং।
বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav) বর্তমানে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। আদালতের নির্দেশে আত্মসমর্পণের পর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলে রয়েছেন। এই কঠিন সময়েই তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের প্রখ্যাত বক্সার তথা অভিনেতা বিজেন্দ্র সিং (Vijender Singh)।
বিজেন্দ্র তাঁর এক্স হ্যান্ডেলে রাজপাল লিখেছেন, 'আমি সত্যিকারের প্রতিভাকে সম্মান করি। ভারতীয় সিনেমায় রাজপালের অবদান অসাধারণ। তিনি তাঁর অসংখ্য চরিত্র দিয়ে আমাদের মুখে হাসি এনেছেন। আমার পরবর্তী ছবিতে তাঁকে অভিনয়ের আমন্ত্রণ জানাচ্ছি। ছবিটি পরিচালনা করছেন সঞ্জু সাইনি।”
এই পোস্টের পর পরিচালক (Sanju Saini movie) নিজেও জানিয়েছেন, রাজপালের মতো অভিনেতাকে সেটে পেলে তাঁদের ছবিও আরও মর্যাদা পাবে।
বলিউড এবং সঙ্গীত জগতের কয়েকজন তারকা রাজপালের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সলমন খান, অজয় দেবগন, সোনু সুদ, গুরমিত চৌধুরি এবং গায়ক মিকা সিং। সঙ্কটের মুখে দাঁড়িয়ে থাকা অভিনেতাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাই।
রাজপাল যাদবের আইনজীবী ভাস্কর উপাধ্যায়ের মতে, প্রায় ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তাঁর ক্লায়েন্ট ইতিমধ্যেই ২.৫ কোটি টাকা পরিশোধ করেছেন। ২০২৫ সালের অক্টোবরে ৭৫ লক্ষ টাকার দুটি ডিমান্ড ড্রাফট জমা দেওয়া হলেও এখনও বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে।
তাঁর এই আর্থিক সঙ্কটের সূত্রপাত ২০১২ সালে। সে বছর তিনি পরিচালনা করেছিলেন 'আতা পাতা লাপাতা' নামের ছবি। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় এবং সেই ক্ষতি সামলাতে না পেরে সময়ের সঙ্গে সঙ্গে দেনা বাড়তে বাড়তে ৯ কোটি টাকায় পৌঁছায়।
বর্তমানে দিল্লি হাইকোর্ট তাঁর অন্তর্বর্তী জামিনের শুনানি মুলতবি রেখেছে এবং তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। আগামী শুনানির আগে পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।