Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সঙ্গীতের রাতে 'পুষ্পা'-র গানে নেচে মাতালেন 'বিরোশ', রশ্মিকা-বিজয়ের ভালবাসার মুহূর্ত ভাইরাল

রশ্মিকা-বিজয়ের একটি ক্যানডিড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, বিজয়-রশ্মিকা হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন। তার মাঝে অভিনেত্রী কারও সঙ্গে  হয়তো কথা বলছেন।

সঙ্গীতের রাতে 'পুষ্পা'-র গানে নেচে মাতালেন 'বিরোশ', রশ্মিকা-বিজয়ের ভালবাসার মুহূর্ত ভাইরাল

বিজয়-রশ্মিকা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 February 2026 22:30

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা! এরপরই বিয়ের বন্ধনে বাঁধা পড়বেন রশ্মিকা মন্দানা-বিজয় দেবরাকোন্ডা (Rashmika Mandanna-Vijay Deverakonda)। মঙ্গলবার থেকেই তাঁদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আজ, বুধবার তারকা যুগলের সঙ্গীত। আর সেই অনুষ্ঠান থেকেই ভাইরাল হল 'বিরোশ'-এর (ViRosh) হাতে হাত রাখা একটি মুহূর্ত।

রশ্মিকা-বিজয়ের একটি ক্যানডিড ছবি (Rashmika-Vijay Sangeet Night Picture Viral) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, বিজয়-রশ্মিকা হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন। তার মাঝে অভিনেত্রী কারও সঙ্গে  হয়তো কথা বলছেন।

বিজয় পরেছেন একটি কালো রঙয়ের শেরওয়ানি আর রশ্মিকা পরেছেন সিলভার শারারা সেট। সঙ্গীতের রাতের জন্য দুজনের কন্ট্রাস্ট করে পরা এই পোশাক যেন একদম পারফেক্ট।

সূত্রে খবর, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নাচে-গানে মেতে ওঠেন এই তারকা জুটি। অনুষ্ঠানের প্লেলিস্টও ছিল একেবারে বাছাই করা। নিজেদের সিনেমার জনপ্রিয় গানেই নেচে মাতলেন দু’জনে।

‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’–এর গান, যেগুলোতে রশ্মিকা-বিজয়ের অনস্ক্রিন রসায়নের (Rashmika-VIjay Onscreen Chemistry) জন্য আজও ভক্তদের কাছে বিশেষ, সেগুলো ছিল সঙ্গীতের প্রধান আকর্ষণ। পাশাপাশি ‘কল্যাণী বাচ্চা বাচ্চা’ এবং ‘ইঙ্কেম ইঙ্কেম’–এর মতো নস্টালজিয়া ভরা গানও বাজে অনুষ্ঠানে।

তবে সবার মন জয় করে নেয় ‘পুষ্পা: দ্য রাইজ’–এর ভাইরাল গান ‘পিলিংস’, যার তালে 'বিরোশ'-এর সঙ্গে পা মেলাতে অতিথিরাও ঝড়ের মতো ছুটে যান নাচের মঞ্চে। মুহূর্তের মধ্যেই অনুষ্ঠান পরিণত হয় এক দারুণ এনার্জি-ভরা পার্টিতে।

‘বিরোশের বিয়ে’র ভেন্যু – ITC Mementos

বিয়ে হবে উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস-এ (celebrity wedding udaipur)। রাজকীয় স্থাপত্য, শান্ত পরিবেশ আর মনোরম দৃশ্যের জন্য জনপ্রিয় এই ভেন্যু লোকচক্ষুর আড়ালে তারকাদের বিয়ের জন্য আদর্শ বলে মনে করা হয়। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বিলাসবহুল রিসর্টে অতিথিদের থাকার ব্যবস্থাও হয়েছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে।

রিসেপশন হবে হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে

হায়দরাবাদের এক অভিজাত হোটেল রিসেপশনের জন্য বুক করেছেন তারকা জুটি  (Vijay Deverakonda Rashmika Mandanna wedding)। যেখানে সবচেয়ে সস্তা রুমের ভাড়া ১৭ হাজার ৬৫০ টাকা, ডিলাক্স ও লাক্সারি রুমের ভাড়া ৫৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত। প্রিমিয়াম সুইটের ভাড়া এক লাখ টাকার উপর।

বিনোদন জগত থেকে দেশের বিভিন্ন সেলিব্রিটিরা নিমন্ত্রণ পেয়েছেন এই বিগ ফ্যাট ওয়েডিং-এ। নিমন্ত্রণ পত্র পেয়ে এই বিশেষ মুহূর্তে জুটিকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিনোদন জগত থেকে দেশের বিভিন্ন সেলিব্রিটিরা নিমন্ত্রণ পেয়েছেন এই বিগ ফ্যাট ওয়েডিং-এ। নিমন্ত্রণ পত্র পেয়ে এই বিশেষ মুহূর্তে জুটিকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

চিঠিতে কী লিখলেন প্রধানমন্ত্রী?

অভিনেতার টিমের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়েছে। বার্তায় মোদী লিখেছেন, “বিজয় ও রশ্মিকার বিয়ের আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই শুভ ও আনন্দঘন উপলক্ষে দেবরাকোন্ডা ও মন্দানা পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই দিনটি তাঁদের জীবনে এক নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা।”

উল্লেখ্য, রবিবারই নিজেদের সম্পর্ক ও বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বিজয় ও রশ্মিকা। ভক্তদের দেওয়া আদরের নাম ‘বিরোশ’-এর উল্লেখ করে তাঁরা জানান, ভালবাসার মানুষের আশীর্বাদ নিয়েই শুরু হতে চলেছে তাঁদের নতুন পথচলা। 


```