২১ বছর বয়সে অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে আংটি বদল করেছিলেন রশ্মিকা (Rashmika-Rakshit Engagement)। তখন অভিনেতার বয়স ছিল ৩৪। ২০১৬ সালে একটি ছবিতে একসঙ্গে কাজ করেন, সেখান থেকেই প্রেমের শুরু।

চর্চায় রশ্মিকার পুরনো সম্পর্ক
শেষ আপডেট: 23 February 2026 18:16
দ্য ওয়াল ব্যুরো: রশ্মিকা মান্ধানা (Rashmika Mandhana) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) সব জল্পনার ইতি টেনে নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। অনুরাগীদের দেওয়া নামেই নিজেদের বিশেষ দিনের নাম রেখেছেন, 'বেরোশের বিয়ে'। ২৬ তারিখ উদয়পুরে বসছে বিয়ের আসর (Rashmika-VIjay Wedding), তারকা জুটি পৌঁছে গিয়েছেন ভেন্যুতে। একদিকে যখন রশ্মিকা-বিজয়ের বিয়ে নিয়ে চারিদিকে কৌতূহল, ভক্তদের উচ্ছ্বাস, সেইসময়ে আবার আলোচনায় এল অভিনেত্রীর পুরনো সম্পর্ক।
২১ বছর বয়সে অভিনেতা রক্ষিত শেট্টির (Rakshit Shetty) সঙ্গে আংটি বদল করেছিলেন রশ্মিকা (Rashmika-Rakshit Engagement)। তখন অভিনেতার বয়স ছিল ৩৪। ২০১৬ সালে একটি ছবিতে একসঙ্গে কাজ করেন, সেখান থেকেই প্রেমের শুরু। একবছরের মাথায় ২০১৭ সালে বাগদান সারেন তাঁরা। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৮ সালে বিচ্ছেদ হয় রক্ষিত-রশ্মিকার। যদিও এনিয়ে অভিনেত্রী প্রকাশ্যে কখনও কিছু বলেননি।
তবে রক্ষিত তাঁর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্রেকআপের পরও রশ্মিকার সঙ্গে যোগাযোগে ছিল তাঁর। ২০২৩-এ ছবির প্রচারে গিয়ে রশ্মিকাকে নিয়ে প্রশ্নের উত্তরে অভিনেতা বলেছিলেন, "হ্যাঁ ওর সঙ্গে এখনও যোগাযোগ আছে। সিনেমায় কাজ করা নিয়ে ওর অনেক বড় স্বপ্ন। আর সেই লক্ষ্যেই ও এগিয়ে যাচ্ছে। এত কম সময়ে পরিশ্রম করে যে সাফল্য রশ্মিকা পেয়েছে, তার জন্য আমাদের অভিনন্দন জানানো উচিত।'
রবিবার বিজয়-রশ্মিকা নিজেদের সোশ্যাল মিডিয়া একটি পোস্টে লেখেন, 'আমাদের জুটিকে অনুরাগীরা যে 'VIROSH' নামটি দিয়েছেন, সেটিকেই সম্মান জানিয়ে বিয়ের নাম রাখা হচ্ছে 'The Wedding of VIROSH'।
আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বিয়ে সারবেন বিজয়-রশ্মিকা (Rashmika-VIjay Wedding)। অতিথি তালিকায় রয়েছেন বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Film Industry-Bollywood) কয়েকজন তারকারাও। মোট আমন্ত্রিত অতিথির সংখ্যা ১০০ জনের মতো।
২০২৩ সালের জানুয়ারি থেকেই বিজয়-রশ্মিকার সম্পর্ক (Vijay-Rashmika Relationship) নিয়ে গুঞ্জন শুরু হয়। মালদ্বীপে তাঁদের একসঙ্গে ছুটি কাটানোর একাধিক ইঙ্গিত মিলেছিল তাঁদের ছবি থেকে। গত তিন বছরে একসঙ্গে অনেকবারই দেখা গেছিল তাঁদের। কিন্তু সবসময়েই সম্পর্ক নিয়ে 'স্পিকটি নট' নীতিই ধরে রেখেছিলেন।
২০১৮ সালের 'গীতা গোবিন্দা' (Geetha Govindam) ছিল বিজয়-রশ্মিকার জুটি হিসেবে প্রথম ছবি। তাঁদের কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে গেছিল। এরপর এই জুটিকে দেখা গিয়েছিল 'ডিয়ার কমরেড' (Dear Comrade) সিনেমায়।