Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Vijay Deverakonda Wedding: বিজয়ের পায়ে আলতা, বরসাজে আর কী কী চমক দিলেন অভিনেতা?

Royal groom look breaks norms: বিয়ের দিন তাঁর পরনে ছিল ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাক, তবে আসল আকর্ষণ ছিল গয়নায়। শরীরজুড়ে সোনার ভারী অলঙ্কার—দুটি টেম্পল নেকলেস (একটি ছোট, একটি লম্বা), যার নকশায় ছিল সূক্ষ্ম কারুকাজ।


 

Vijay Deverakonda Wedding: বিজয়ের পায়ে আলতা, বরসাজে আর কী কী চমক দিলেন অভিনেতা?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 February 2026 16:52

দ্য ওয়াল ব্যুরো: বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)-র বিয়ের সাজ এক কথায় ছিল রাজকীয়। ঠিক যেন সিনেমা। সাহসী এবং ব্যতিক্রমী। বর্তমানে যেখানে ছিমছাম সাজাকেই এগিয়ে রেখেছিল বলিউড, সেই মিনিমাল ধারার বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন পূর্ণাঙ্গ অলঙ্কারময় এক রাজার লুক, যা বর বেশের প্রচলিত স্টাইলকে যেন নতুন পথ দেখাল।

গয়নায় বিশেষ কী?

বিয়ের দিন তাঁর পরনে ছিল ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাক, তবে আসল আকর্ষণ ছিল গয়নায়। শরীরজুড়ে সোনার ভারী অলঙ্কার—দুটি টেম্পল নেকলেস (একটি ছোট, একটি লম্বা), যার নকশায় ছিল সূক্ষ্ম কারুকাজ। গলার হারগুলিতে হাতি ও বাঘের মোটিফ বিশেষভাবে নজর কাড়ে, যা শক্তি ও প্রজ্ঞার প্রতীক হিসেবে ধরা হয়।

কানে ছিল বড়, প্রায় কয়েনের আকারের দুল—যা বরদের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। হাতে ভারী রিস্ট কাফ, বাহুবন্ধ এবং কনিষ্ঠ আঙুলে স্টেটমেন্ট রিং তাঁর লুকে এনে দেয় পৌরাণিক সম্রাটের লুক। এমনকি পায়েও ছিল সোনার কড়া, যা নিয়েও শুরু হয়েছে বিস্তর আলোচনা।

হাতে-পায়ে আলতা 

তবে সবচেয়ে চর্চিত বিষয়—বিজয়ের হাত ও পায়ে আলতা। সাধারণত আলতা নববধূর সঙ্গেই যুক্ত থাকে। সেখানে বর হিসেবে আলতা পরা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে বেশ কিছু ধর্মের আচারে এই নিয়ম রয়েছে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক কিছু বিয়ের রীতিতেও এই আলতা পরা দেখা যায়। আবার নেটিজেনদের অনেকের মত এটি নিছক নান্দনিকতার অংশ মাত্র।

সব মিলিয়ে, বিজয় দেবেরাকোন্ডার বিয়ের সাজ ছিল সাহসী স্টাইল স্টেটমেন্ট—ঐতিহ্য, আভিজাত্য ও সমসাময়িক ভাবনার এক অনন্য মেলবন্ধন।


```