Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রশ্মিকা-বিজয়ের রিসেপশনে বিশেষ অতিথি মোদী! আমন্ত্রণ পেয়েছেন হেভিওয়েট নেতারাও

হায়দরাবাদে রশ্মিকা-বিজয়ের রিসেপশনে বিশেষ অতিথি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

রশ্মিকা-বিজয়ের রিসেপশনে বিশেষ অতিথি মোদী! আমন্ত্রণ পেয়েছেন হেভিওয়েট নেতারাও

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 February 2026 16:19


রশ্মিকা-বিজয়ের রিসেপশনে বিশেষ অতিথি নরেন্দ্র মোদী! আমন্ত্রণের তালিকায় রয়েছেন হেভিওয়েট নেতারাও

বিয়েতে যেতে পারেননি। তাই জীবনের নতুন অধ্যায়ের সূচনায় দূর থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। এবার সেই শুভেচ্ছার প্রতিদান দিতেই নবদম্পতি নিজে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন রিসেপশনের আমন্ত্রণপত্র। রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা হায়দরাবাদে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন মোদিকে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাতের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাশাপাশি বিয়ের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হলেন তারকা দম্পতি।

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রশ্মিকা ও বিজয়। ৪ মার্চ হায়দরাবাদে আয়োজিত হয়েছে তাঁদের জমকালো রিসেপশন। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় মগ্ন নবদম্পতি। সংবর্ধনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে তাঁকে শ্রদ্ধার নিদর্শন হিসেবে একটি শালও উপহার দেন তাঁরা।

বিয়ের আগে চিঠির মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তায় লেখা ছিল— “শ্রীমতী মাধবী এবং শ্রী গোবর্ধন রাও দেবেরাকোন্ডা জি, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিজয় এবং রশ্মিকার বিয়েতে আপনার আমন্ত্রণ পেয়ে আমি আনন্দিত। এই সত্যিকারের আনন্দময় এবং শুভ উপলক্ষে দেবেরাকোন্ডা ও মান্দানা পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিজয় ও রশ্মিকার জীবনের এক নতুন, সুন্দর অধ্যায়ের সূচনা হল।”

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে নবদম্পতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গেও দেখা করে রিসেপশনের আমন্ত্রণ জানিয়েছেন। শাহের সঙ্গে তাঁদের সাক্ষাতের ছবিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, আমন্ত্রণপত্রের সঙ্গে একটি রূপোলি গণেশ মূর্তি উপহার দেওয়া হয় তাঁকে। পাশাপাশি বিজয় প্রগতি ভবনে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি-র সঙ্গেও সাক্ষাৎ করে রিসেপশনের নিমন্ত্রণ জানান।

অন্যদিকে, বিয়ের পর শুক্রবার প্রথমবার একসঙ্গে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অনুরাগীদের ‘বিরোশ’। হাত ধরে বিমানবন্দরে প্রবেশ করেন রশ্মিকা ও বিজয়। পাপারাৎজির শুভেচ্ছায় রশ্মিকার মুখে ছিল একগাল হাসি। এদিন তাঁর পরনে ছিল লাল আনারকলি চুড়িদার, আর বিজয় পরেছিলেন শর্ট কুর্তা-পায়জামা।

উল্লেখ্য, উদয়পুরের ITC Mementos Udaipur-এ অনুষ্ঠিত হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। প্রাক-বিবাহ উৎসব শুরু হয়েছিল পুল পার্টি দিয়ে। পাশাপাশি ছিল নৈশভোজ, বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ, হলদি, মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। বিয়ের নানা মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।
 


```