Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মাথা ব্যথা হচ্ছিল, কিন্তু বিরিয়ানি খেয়ে...', ভয়াবহ দুর্ঘটনার পর ফুরফুরে মেজাজে কী বললেন বিজয়?

দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বিজয় দেবেরাকোন্ডা! মাথা ব্যথা হলেও ফুরফুরে মেজাজে বললেন — “বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই সব ঠিক!”

'মাথা ব্যথা হচ্ছিল, কিন্তু বিরিয়ানি খেয়ে...', ভয়াবহ দুর্ঘটনার পর ফুরফুরে মেজাজে কী বললেন বিজয়?

বিজয় দেবেরাকোন্ডা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 October 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা সম্প্রতি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তেলঙ্গানার এনএইচ-৪৪-এ এই দুর্ঘটনাটি ঘটে। স্বস্তির খবর হলো, গাড়িতে থাকা অভিনেতা এবং তাঁর পরিবারের কোনও সদস্যই গুরুতর আহত হননি।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, বিজয় তাঁর পরিবারের সঙ্গে পুট্টাপার্থী থেকে ফিরছিলেন। জঙ্গলমাবা গাদওয়াল জেলার উন্ডাবলির কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, একটি বোলেরো গাড়ি হঠাৎ ডানদিকে মোড় নিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেই বোলেরো গাড়িটি বিজয়ের গাড়িতে ধাক্কা মারে।

ভাইরাল হওয়া ভিডিওতে বিজয়ের গাড়ির ক্ষতিগ্রস্ত অবস্থা দেখা যাচ্ছে। গাড়ির ক্ষতি হলেও বিজয় দেবেরাকোন্ডা ও তাঁর পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপদে আছেন। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে সুস্থতার খবর জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন।

তিনি লেখেন, "সব ঠিক আছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা সবাই সুস্থ আছি, সবেমাত্র বাড়ি ফিরে এসেছি। মাথা ব্যথা হলেও বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালবাসা। এই খবরে বিরক্ত হবেন না।"

প্রসঙ্গত, দুর্ঘটনার এই খবরটি আসে ঠিক তাঁর গোপনে বাগদান সেরে ফেলার দুই দিন পর। সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মন্দন্নার সঙ্গে তাঁর চুপিচুপি আংটি বদলের খবর প্রকাশ্যে আসে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার খবর শুনে ভক্তরা প্রাথমিকভাবে চিন্তিত হয়ে পড়লেও, অভিনেতার সুস্থতার খবরে এখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।


```