Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া, ইনস্টাগ্রাম পোস্টে জানালেন সুখবর

কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী লেখক-অভিনেতা হর্ষ লিম্বাচিয়া আপাতত অপেক্ষার প্রহর গুনছেন। কারণ, তাঁদের দ্বিতীয় সন্তান 'জাস্ট অন দ্য ওয়ে'। 

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া, ইনস্টাগ্রাম পোস্টে জানালেন সুখবর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 October 2025 21:11

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী লেখক-অভিনেতা হর্ষ লিম্বাচিয়া আপাতত অপেক্ষার প্রহর গুনছেন। কারণ, তাঁদের দ্বিতীয় সন্তান 'জাস্ট অন দ্য ওয়ে'। সোমবার ইনস্টাগ্রামের এক মিষ্টি পোস্টে তাঁরা এই সুখবর ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

ছবিতে দেখা যাচ্ছে, হর্ষ ভালবাসায় জড়িয়ে ধরেছেন ভারতীকে, আর ভারতী তাঁর বেবি বাম্পে হাত রেখেছেন পরম মমতায়। পোস্টের ব্যাকগ্রাউন্ডে পাহাড়ি সৌন্দর্য, যা সম্ভবত তাঁদের সাম্প্রতিক ভ্রমণের কোনও মুহূর্ত। ক্যাপশনে দম্পতি লিখেছেন, “We are pregnant again #blessed #ganpatibappamorya #thankyougod #babycomingsoon।”

এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা তো বটেই, তাঁদের পাশাপাশি পরিণীতি চোপড়া, নীতি টেলর, পার্থ সমথান-সহ বহু তারকা তাঁদের শুভেচ্ছা জানান।

২০১৭ সালে বিয়ে করেন ভারতী ও হর্ষ। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য-এর জন্ম হয়, যাকে আদর করে ‘গোল্লা’ বলে ডাকা হয়। নিজেদের ভ্লগে বহুবার তাঁরা জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের ইচ্ছার কথা।

‘দ্য খতরা খতরা শো’-এর সেটে একবার যখন সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কি এবার কন্যাসন্তান চান, ভারতী মজার ছলে বলেন, “এটা তো আপনার ভবিষ্যদ্বাণী। হ্যাঁ, দুটি সন্তান থাকা উচিত - একজন ছেলে, একজন মেয়ে। আমাদের ইতিমধ্যেই একটি ছেলে আছে, এখন তার একটা বোন হওয়া দরকার।”

লক্ষ্যকে নিয়ে তাঁদের নিত্যদিনের পোস্ট অনুরাগীদের খুবই প্রিয়। জন্মাষ্টমীর মতো বিশেষ দিনে ভারতী ছেলেকে কৃষ্ণর সাজে সাজিয়ে লেখেন, “Thank you God for everything (জীবনে এতকিছু দেওয়ার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ) #krishnajanmashtami #love #golla।”

ভারতী সম্প্রতি ‘Laughter Chefs – Unlimited Entertainment’-এর প্রথম ও দ্বিতীয় সিজন সঞ্চালনা করেছেন।


```