Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অনলাইনে ‘অফিশিয়াল’—উইকিপিডিয়া বদলে দিল ‘বিরোশ’-এর সম্পর্কের স্ট্যাটাস

যদিও উল্লেখযোগ্য বিষয় হল, উইকিপিডিয়া একটি উন্মুক্ত ও জনসম্পাদনাযোগ্য প্ল্যাটফর্ম। যে কেউ তথ্য পরিবর্তন করতে পারেন। তবু এত দ্রুত এই পরিবর্তন নজরে আসা এবং তা ভাইরাল হয়ে যাওয়া প্রমাণ করে, অনুরাগীরা কতটা ঘনিষ্ঠভাবে অনুসরণ করছেন এই তারকা জুটির প্রতিটি পদক্ষেপ।

অনলাইনে ‘অফিশিয়াল’—উইকিপিডিয়া বদলে দিল ‘বিরোশ’-এর সম্পর্কের স্ট্যাটাস

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 February 2026 18:48

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পরেও চর্চার কেন্দ্রে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী তেলুগু রীতিতে গাঁটছড়া বাঁধার পর থেকেই তাঁদের বিয়ে ঘিরে উত্তেজনা থামার নাম নিচ্ছে না। সকলেই এখন প্রথম ছবি প্রকাশের অপেক্ষায়।

তারই মাঝে নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি অনলাইন আপডেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি স্ক্রিনশটে দেখা গিয়েছে, দু’জনের উইকিপিডিয়া পাতায় বৈবাহিক সিঙ্গল-এর বদলে ‘spouse’ হিসেবে একে অপরের নাম যুক্ত হয়েছে, সঙ্গে উল্লেখ রয়েছে ২০২৬ সাল বিয়ের বছর। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম ও এক্স-এ। অনেক অনুরাগী একে “অফিশিয়াল কনফার্মেশন” বলেও উল্লেখ করেছেন।

যদিও উল্লেখযোগ্য বিষয় হল, উইকিপিডিয়া একটি উন্মুক্ত ও জনসম্পাদনাযোগ্য প্ল্যাটফর্ম। যে কেউ তথ্য পরিবর্তন করতে পারেন। তবু এত দ্রুত এই পরিবর্তন নজরে আসা এবং তা ভাইরাল হয়ে যাওয়া প্রমাণ করে, অনুরাগীরা কতটা ঘনিষ্ঠভাবে অনুসরণ করছেন এই তারকা জুটির প্রতিটি পদক্ষেপ।

উদয়পুরের বিয়ের আসর থেকেও একের পর এক মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে—বিয়ের একাধিক আবেগঘন দৃশ্য, গোলাপ ও কলাপাতায় সাজানো মণ্ডপের ঝলক, ঘরোয়া অথচ রাজকীয় আয়োজন—সবই জায়গা করে নিয়েছে নেটদুনিয়ায়। ব্যক্তিগত পরিসর বজায় রাখার চেষ্টা করলেও ডিজিটাল যুগে তারকাদের বিয়ে যে সম্পূর্ণ ব্যক্তিগত থাকে না, তারই প্রমাণ মিলছে বারবার।

বহু বছর ধরে সম্পর্কের জল্পনা-কল্পনার পর অবশেষে এই বিয়ে সেই অধ্যায়ের পরিসমাপ্তি টেনেছে। অফলাইনে উদ্‌যাপন চললেও অনলাইনে সমান তালে চলছে শুভেচ্ছার বন্যা। ট্রেন্ডিং হ্যাশট্যাগ থেকে প্রোফাইল আপডেট—সব মিলিয়ে বিজয়-রশ্মিকার বিয়ে এখন বাস্তব ও ভার্চুয়াল, দুই জগতেই সমান আলোচিত।


```