শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও নজর দিয়েছে সংস্থা। ইতিমধ্যেই মুম্বই, লখনউ, জয়পুর, আমদাবাদ, তিরুবনন্তপুরম, অমৃতসর ও ম্যাঙ্গালোর বিমানবন্দরের ডিউটি-ফ্রি শপে উপলব্ধ এই ব্র্যান্ড। ভবিষ্যতে রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশের পরিকল্পনাও রয়েছে।

শেষ আপডেট: 26 February 2026 18:05
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn)-এর প্রিমিয়াম হুইস্কি ব্র্যান্ড দ্য গ্লেনজার্নিস (The GlenJourneys) ব্যবসায়িক সাফল্যের নিরিখে সকলের নজর কেড়েছে। বাজারে আসার মাত্র চার মাসের মধ্যেই সংস্থার টার্নওভার ছাড়িয়েছে ৪ কোটি টাকা।
কোম্পানির বিবৃতি অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে এই ব্র্যান্ড লঞ্চের পর থেকে এখন পর্যন্ত ৮,৬২২টিরও বেশি বোতল বিক্রি হয়েছে। মোট টার্নওভার দাঁড়িয়েছে প্রায় ৪.১৪ কোটি টাকা। প্রিমিয়াম সিঙ্গল-মল্ট হুইস্কি হিসেবে ব্র্যান্ডটি দ্রুতই বাজারে জায়গা করে নিয়েছে।
প্রথমে ২০২৫ সালের অক্টোবরে মহারাষ্ট্রে যাত্রা শুরু করে এই ব্র্যান্ড। পরে ধাপে ধাপে গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও দিল্লিতে জানুয়ারি ২০২৬-এ এবং ফেব্রুয়ারিতে হরিয়ানায় সম্প্রসারণ ঘটে। বর্তমানে দেশের ছয়টি রাজ্যে ৪৩৭টি খুচরো বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে গ্লেনজার্নিস। পাশাপাশি পাঞ্জাব, পুদুচেরি, রাজস্থান ও চণ্ডীগড়-সহ আরও ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে।
শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও নজর দিয়েছে সংস্থা। ইতিমধ্যেই মুম্বই, লখনউ, জয়পুর, আমদাবাদ, তিরুবনন্তপুরম, অমৃতসর ও ম্যাঙ্গালোর বিমানবন্দরের ডিউটি-ফ্রি শপে উপলব্ধ এই ব্র্যান্ড। ভবিষ্যতে রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশের পরিকল্পনাও রয়েছে।
ব্র্যান্ডের অগ্রগতি নিয়ে অজয় দেবগন বলেন, এই হুইস্কি স্কচের ঐতিহ্য ও স্বাদে অনুপ্রাণিত। ভারতীয় ক্রেতাদের ইতিবাচক সাড়া তাঁদের উৎসাহিত করেছে। মেট্রো শহরের বাইরেও প্রিমিয়াম খুচরো বাজারে পৌঁছতে ব্যক্তিগতভাবে যুক্ত রয়েছেন বলে জানান অভিনেতা। বাড়তে থাকা চাহিদার জেরে আগামী দিনে বিক্রির গতি আরও বাড়বে বলেও আশাবাদী তিনি।