Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘ভারত হবে ইসলামিক রাষ্ট্র’, ‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের

‘দ্য কেরালা স্টোরি ২’ ছবির মুক্তি ২ সপ্তাহের জন্য স্থগিত করল কেরালা হাই কোর্ট। সেন্সর বোর্ডের ভূমিকায়ও প্রশ্ন তুললেন বিচারপতি।

 

‘ভারত হবে ইসলামিক রাষ্ট্র’, ‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের

‘দ্য কেরালা স্টোরি ২’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 February 2026 16:39

দ্য ওয়াল ব্যুরো: কেরালা হাই কোর্টের নির্দেশে ‘দ্য কেরালা স্টোরি ২’ (The Kerala Story 2) ছবির মুক্তি আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল। আগামী ২৭ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি বেচু কুরিয়ান থমাস স্পষ্ট নির্দেশ দেন, নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পাবে না। একই সঙ্গে সেন্সর বোর্ডের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এই সপ্তাহের শুরুতেই শ্রীদেব নাম্বুদিরি নামে এক ব্যক্তি কেরালা হাই কোর্টে আবেদন করে ছবিটির সেন্সর সার্টিফিকেটকে চ্যালেঞ্জ জানান। তাঁর অভিযোগ ছিল, ছবিটি কেরালা এবং রাজ্যের মানুষকে অপমান করছে। সেই কারণেই ছবির ইউএ সেন্সর সার্টিফিকেট বাতিল করার আবেদন করেছিলেন তিনি।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালত ছবির মুক্তির উপর দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। বিচারপতি মন্তব্য করেন, ‘নিয়ম না মেনেই’ ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে আবেদনকারীর অভিযোগ খতিয়ে দেখতে সেন্সর বোর্ডকে নির্দেশও দিয়েছেন আদালত।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ছবির নির্মাতারা। এমনকি আজই সেই আপিল দাখিল করা হতে পারে বলেও খবর।

কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এই ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই বিতর্কের সূত্রপাত। কেরালা সরকার থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশও ছবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, প্রথম ছবির মতো এই ছবিটিও কেরালার মানুষ প্রত্যাখ্যান করবেন।

ছবির ট্রেলারে তিনটি সমান্তরাল গল্প দেখানো হয়েছে। সেখানে হিন্দু মেয়েদের মুসলিম পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এবং জোরপূর্বক ধর্মান্তরের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ট্রেলারের শুরুতেই একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে আগামী ২৫ বছরের মধ্যে ভারত শরিয়া আইনে পরিচালিত একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হতে পারে।
 


```