Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বুকের খাঁজে কী এমন আছে, সবাই সব সময় ওটা দেখতেই ব্যস্ত: তাপসী পান্নু

বলিউড ও দক্ষিণী সিনেমার মানসিকতা নিয়ে বিস্ফোরক মন্তব্য তাপসী পান্নু-র।

বুকের খাঁজে কী এমন আছে, সবাই সব সময় ওটা দেখতেই ব্যস্ত: তাপসী পান্নু

তাপসী পান্নু

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 February 2026 18:12

দ্য ওয়াল ব্যুরো: তাপসী পান্নু (Taapsee Pannu) অভিনীত ‘অসি’ ছবি বর্তমানে গল্প এবং অভিনয়ের জন্য আলোচনায় রয়েছে। ঠিক এই সময়েই গোটা চলচ্চিত্র জগৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী। তাঁর দাবি, বলিউড অভিনেত্রীরা ক্লিভেজ নিয়ে অতিরিক্ত মনোযোগের কেন্দ্রে থাকেন, আর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বরং বুক এবং কোমরের মাঝের অংশ নিয়েই বেশি আগ্রহী। তবে কেরিয়ারের শুরুর দিকে তিনি এই ধরনের চরিত্র করতে মোটেই স্বচ্ছন্দ ছিলেন না বলেও জানান তাপসী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, দক্ষিণী ছবিতে অভিনেত্রীদের শরীরের নির্দিষ্ট অংশকে বিশেষভাবে তুলে ধরার প্রবণতা দেখা যায়, যেমন বলিউডে ক্লিভেজের উপর আলাদা গুরুত্ব দেওয়া হয়। যদিও তাঁর এই মন্তব্য প্রসঙ্গ ছাড়া ভাইরাল হয়েছে বলেও দাবি করেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করে বলেন, তাঁর মূল আপত্তি শরীরের কোনও নির্দিষ্ট অংশ নয়, বরং সেই অংশগুলির প্রতি ‘খারাপ নজর’। সেটা ক্লিভেজ হোক বা কোমর— বিষয়টা দৃষ্টিভঙ্গির।

একই সঙ্গে তাপসী এও জানান, তিনি কখনও বলেননি যে হিন্দি সিনেমা শুধুই ক্লিভেজ এবং দক্ষিণী সিনেমা শুধুই কোমর নিয়ে ব্যস্ত। বরং ব্যক্তিগতভাবে বলিউডে তাঁকে কখনও কোমর দেখাতে বলা হয়নি বা প্যাডেড ব্রা পরার পরামর্শ দেওয়া হয়নি। তাঁর কথায়, তিনি যেহেতু খুব বেশি গ্ল্যামারাস চরিত্র করেননি, তাই এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

তবে তামিল ও তেলুগু ছবিতে কাজ করার অভিজ্ঞতা থেকে তাপসী দাবি করেন, কখনও কখনও পরিচালকেরা নায়িকাদের প্যাডেড ব্রা পরার পরামর্শ দেন, যাতে পর্দায় শরীরের নির্দিষ্ট অংশ আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। তাঁর মতে, এই ধরনের নির্দেশনা অভিনয়ের থেকে দর্শকের মনোযোগ সরিয়ে শরীরের দিকে নিয়ে যায়।

তাপসী আরও বলেন, এই পরিস্থিতি শুধু অভিনেত্রীদের জন্যই নয়, পরিচালকদের জন্যও অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে। কারণ তাঁদেরই ঘুরিয়ে-পেঁচিয়ে বিষয়টি বোঝাতে হয়। অনেক সময় সেটে কোনও মহিলা সদস্য না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিনেত্রীরা পোশাক পরিবর্তন করে এলে পরিচালকদেরই দেখতে হয় দৃশ্যটি প্রয়োজন অনুযায়ী হয়েছে কিনা।

কাজের দিক থেকে বর্তমানে তাপসীকে দেখা যাচ্ছে অসি ছবিতে। অনুভব সিনহা পরিচালিত এই কোর্টরুম ড্রামায় তিনি একজন ধর্ষিতা নারীর আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তাঁর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কানি কুশ্রুতি, রেবতী, মনোজ পাহওয়া এবং কুমুদ মিশ্র।
 


```