Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

'পরিণীতা'র জন্য ২০-২৫ বার অডিশন দিয়েছিল বিদ্যা: বিধু বিনোদ চোপড়া

২০ বছর পরও সেই স্মৃতি টাটকা! ‘পরিণীতা’-র জন্য ২০-২৫ বার অডিশন দিয়েছিলেন বিদ্যা বালান—বিধু বিনোদ চোপড়ার মুখে অজানা গল্প।

'পরিণীতা'র জন্য ২০-২৫ বার অডিশন দিয়েছিল বিদ্যা: বিধু বিনোদ চোপড়া

'পরিণীতা'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 August 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলার সঙ্গে রক্তের টান না থাকলেও মনেপ্রাণে বাঙালি তিনি। তাই তো অবলীলায় বাংলা বলেন বিদ্যা বালান। রুপোলি পর্দায় তাঁর প্রথম পদক্ষেপও হয়েছিল বাংলা ছবি 'ভাল থেকো'-র মাধ্যমে। এরপর ২০০৫ সালে 'পরিণীতা' দিয়ে শুরু বলিউডের যাত্রা। বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের রূপান্তর সেই ছবি আজ ২০ বছরের পথ পেরিয়ে গেল।

এই বিশেষ উপলক্ষে মুম্বইয়ে আয়োজন করা হয়েছিল 'পরিণীতা'-র বিশেষ স্ক্রিনিং। অনুষ্ঠানে বিধু বিনোদ চোপড়া জানালেন, কত শীর্ষ নায়িকা এই ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সুযোগ পান নবাগত বিদ্যা।

চোপড়ার ভাষায়, “অনেক নামী অভিনেত্রী এই ছবির জন্য চেয়েছিলেন। কিন্তু প্রদীপ সরকার এক নতুন মুখের কথা বললেন, যিনি চেম্বুর থেকে এসেছেন। আমি বললাম, আগে ওকে টেস্ট করো।”

স্ক্রিন টেস্টের রীতিতে নিজেকে দূরে রাখেন চোপড়া। কিন্তু বিদ্যার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। টানা ২০-২৫টি অডিশনের পরও যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তখন ক্লান্ত বিদ্যা মনে মনে গাল দিচ্ছিলেন প্রযোজককে। অবশেষে ফাইনাল টেস্টে অসাধারণ অভিনয় করে সুযোগ পান তিনি।

বিদ্যার স্মৃতি এখনও টাটকা। তিনি জানান, এনরিক ইগলেসিয়াসের কনসার্টে ছিলেন যখন প্রদীপ সরকারের ফোন আসে। '“দাদা বললেন, মিস্টার চোপড়া তোমার সঙ্গে কথা বলতে চান। আমি ভেবেছিলাম হয়তো বলবেন আমি রোলটা পাইনি। কিন্তু উনি ফোনে বললেন, ‘তুমিই আমার পরিণীতা’। তখনই আমার চোখে জল চলে আসে,”' বলেন বিদ্যা।

স্ক্রিনিংয়ে বিদ্যার পাশাপাশি উপস্থিত ছিলেন রেখা, দিয়া মির্জা, রাজকুমার হিরানি, শ্রেয়া ঘোষাল প্রমুখ। অনুষ্ঠানের এক হৃদয়ছোঁয়া মুহূর্তে বিদ্যাকে রেখার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়।

১৯৬০-এর দশকের কলকাতাকে পটভূমি করে নির্মিত 'পরিণীতা'-য় অভিনয় করেছিলেন বিদ্যা বালান, সইফ আলি খান, সঞ্জয় দত্ত। শৈশবের বন্ধু ললিতা-শেখরের প্রেম, ভুল বোঝাবুঝি আর সামাজিক টানাপোড়েনের গল্প ফুটে উঠেছিল ছবিতে। শান্তনু মৈত্রের সঙ্গীত আর বিদ্যার অসামান্য অভিনয় দর্শকের মন জয় করেছিল। ছবিটির ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৯ অগস্ট থেকে এক সপ্তাহের জন্য আবারও প্রেক্ষাগৃহে দেখা যাবে 'পরিণীতা'।


```