Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

শুটিং সেটে বিরক্ত করা, গাড়িতে চড়ে বসা, শাহিদকে পেতে অনেক চেষ্টা করেন এই স্টারকিড

শুটিং সেট থেকে গাড়ি পর্যন্ত সর্বত্র বিরক্ত করা… এমনকী নিজেকে শাহিদের স্ত্রী দাবি করতেন তিনি!

শুটিং সেটে বিরক্ত করা, গাড়িতে চড়ে বসা, শাহিদকে পেতে অনেক চেষ্টা করেন এই স্টারকিড

শাহিদ কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 August 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘চকোলেট বয়’ থেকে 'রাফ অ্যান্ড টাফ' লুক, কথা হচ্ছে শাহিদ কাপুরের। অভিনয়, নাচ, স্টাইল, সবেতেই দর্শক মুগ্ধ। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি পোস্ট ঝড় তোলে অনুরাগীদের হৃদয়ে। ফলে, এই সুদর্শন তারকার গোপন ভক্তের সংখ্যা যে অগণিত, তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে সেই ভক্তির জেরেই নাজেহাল হতে হয়েছিল শাহিদকে। মীরা রাজপুতের সঙ্গে সুখী দাম্পত্য কাটালেও, অতীতে করিনা কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বি-টাউনের অন্যতম আলোচিত বিষয়। কিন্তু এ সবের বাইরেও জীবনে এসেছিল আরও একটি অদ্ভুত অধ্যায়।

প্রয়াত অভিনেতা রাজ কুমারের মেয়ে, ভস্তভিকা পণ্ডিত। নাচের ক্লাসে আলাপ হয়েছিল তাঁর সঙ্গে। প্রথম দেখাতেই শাহিদের প্রতি গভীর আকর্ষণ জন্মেছিল ভস্তভিকার। ধীরে ধীরে সেই আকর্ষণ রূপ নেয় আসক্তিতে। শুটিং সেটে হানা দেওয়া, কাজে বাধা সৃষ্টি করা, এমনকি শাহিদের গাড়ির বোনেটে বসে থাকতে দেখা যেত তাঁকে।

অভিনেতার ব্যক্তিগত জীবনে এর প্রভাব ক্রমেই বাড়তে থাকে। অবস্থা এমন দাঁড়ায় যে, একসময় ভস্তভিকা সরাসরি দাবি করতে শুরু করেন, তিনি নাকি শাহিদ কাপুরের স্ত্রী! শুধু তাই নয়, অভিনেতার বাড়ির পাশেই থাকতে শুরু করেছিলেন তিনি। এ হেন পরিস্থিতিতে শেষমেশ আর নীরব থাকতে পারেননি শাহিদ। নিজের সুরক্ষার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন তিনি।


```