Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’, চাহালের আচরণে কোর্টে শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন ধনশ্রী

একটা সময় সোশ্যাল মিডিয়ায় তাঁদের রোমান্টিক ভিডিও ও নাচের ক্লিপস ঝড় তুলত। নাচের ক্লাসে ধনশ্রীর প্রেমে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। প্রেম গড়ায় বিয়েতে। 

‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’, চাহালের আচরণে কোর্টে শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন ধনশ্রী

ধনশ্রী ভার্মা - যুজবেন্দ্র চাহাল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 August 2025 19:45

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় সোশ্যাল মিডিয়ায় তাঁদের রোমান্টিক ভিডিও ও নাচের ক্লিপস ঝড় তুলত। নাচের ক্লাসে ধনশ্রীর প্রেমে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। প্রেম গড়ায় বিয়েতে। তবে মাত্র ১৯ মাসের মধ্যেই ভাঙন ধরল সেই সম্পর্কের। চলতি বছরের শুরুতেই শেষ হয় তাঁদের ডিভোর্স পর্ব। বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কম বিতর্ক হয়নি।

ডিভোর্সের দিন চাহালের পোশাক নিয়েই নেটপাড়ায় শুরু হয় তোলপাড়। তিনি আদালতে হাজির হয়েছিলেন ‘Be Your Own Sugar Daddy’ লেখা টি-শার্ট পরে। পরে এক পডকাস্টে সেই পদক্ষেপের ব্যাখ্যাও দেন তিনি। আর এবার পাল্টা দিলেন ধনশ্রী ভার্মা।

একটি ইউটিউব পডকাস্টে ধনশ্রী জানান, ডিভোর্সের দিন আদালতে তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তাঁর কথায়, "যেদিন রায় ঘোষণার সময় আমি দাঁড়িয়ে ছিলাম, তখনও ভেবেছিলাম মানসিকভাবে প্রস্তুত। কিন্তু হঠাৎ করেই ভেঙে পড়েছিলাম। সবার সামনে কাঁদছিলাম, থামাতেই পারিনি। আজও সেই মুহূর্ত ভুলতে পারি না।"

চাহালের টি-শার্ট প্রসঙ্গেও ধনশ্রীর বিস্ময়, "কোর্ট থেকে বেরোনোর পর যখন সেই ভিডিও দেখলাম, সত্যিই অবাক হয়েছিলাম। যদি কিছু বলতে চাইতেন, সরাসরি আমায় জানাতে পারতেন। একটা হোয়াটসঅ্যাপ মেসেজই যথেষ্ট ছিল। টি-শার্ট পরে ওভাবে প্রকাশ্যে বার্তা দেওয়ার কি দরকার ছিল?"

২০২০ সালের ডিসেম্বরে করোনাকালে গুরুগ্রামে বিয়ে করেছিলেন চাহাল-ধনশ্রী। কিন্তু ২০২২ সালের জুন থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। গত ৫ ফেব্রুয়ারি পারিবারিক আদালতে পারস্পরিক সম্মতিতে ডিভোর্সের আবেদন জানান। অবশেষে মার্চে আইনি বিচ্ছেদ হয়।

ডিভোর্স শুনানির সময় গুঞ্জন ছড়ায়, ধনশ্রী নাকি খোরপোষ হিসেবে ৬০ কোটি টাকা দাবি করেছেন। তবে ধনশ্রীর পরিবারের পক্ষ থেকে সাফ জানানো হয়, "এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কখনোই এমন কোনও অর্থ চাওয়া, প্রস্তাব বা আলোচনাও হয়নি। এসব গুজব ছড়ানো হচ্ছে মাত্র।"


```