Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘ধুরন্ধর ২’-এ এবার রণবীর-ভিকি জুটি? প্রিয় অভিনেতাকে ফেরাতে পরিচালকের 'মাস্টারপ্ল্যান'

‘ধুরন্ধর ২’-এ রণবীর সিংয়ের সঙ্গে ভিকি কৌশলকে দেখা যাবে কি? মেজর বিহান শেরগিল চরিত্রে ফেরার জল্পনা, ক্যামিও ও টিজার ঘিরে সব আপডেট।

‘ধুরন্ধর ২’-এ এবার রণবীর-ভিকি জুটি? প্রিয় অভিনেতাকে ফেরাতে পরিচালকের 'মাস্টারপ্ল্যান'

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 January 2026 16:27

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই যেন এক আলাদা উন্মাদনায় ভেসেছেন সিনেপ্রেমীরা। বক্স অফিসেই তার প্রমাণ মিলেছে, এই ছবি যে নিছক এককালীন সাফল্য নয়, বরং লম্বা রেসের ঘোড়া, তা স্পষ্ট করে দিয়েছে আয় ও দর্শকপ্রতিক্রিয়া। বহুদিনের টানা ফ্লপের পর এই ছবির হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। পাশাপাশি অক্ষয় খান্নাকেও দর্শক পেয়েছেন একেবারে অন্য রকম, চেনা ছকের বাইরে। সব মিলিয়ে ‘ধুরন্ধর’ হয়ে উঠেছে ২০২৫ সালের অন্যতম আলোচিত ছবি।

এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) নিয়ে জল্পনা। তার মধ্যেই বারবার শোনা যাচ্ছে এক নাম, ভিকি কৌশল (Vicky Kaushal)। গুঞ্জন বলছে, সিক্যুয়েলে রণবীর সিংয়ের সঙ্গে দেখা যেতে পারে তাঁকেও। পরিচালকের পছন্দের অভিনেতাকে আবার এই ফ্র্যাঞ্চাইজিতে দেখার খবরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তুঙ্গে, তা বলাই বাহুল্য।

আর এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন—ভিকিকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে? উত্তরটা অনেকের কাছেই অনুমেয়। ‘ধুরন্ধর ২’-তে নাকি ফের ‘মেজর বিহান শেরগিল’-এর ভূমিকায় ফিরছেন ভিকি। এই গুঞ্জন নতুন নয়। ‘ধুরন্ধর’ ছবিতে যে সময়কাল তুলে ধরা হয়েছিল, তা দেখেই প্রথম ছবি মুক্তির সময় থেকেই অনেকের ধারণা ছিল, এই চরিত্রের আবির্ভাব ঘটতে পারে। যদিও প্রথম পর্বে তা হয়নি, কিন্তু এবার সেই আশা বাস্তবায়িত হবে বলেই মনে করছেন অনুরাগীরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, এই সিক্যুয়েলের হাত ধরেই পরিচালক আদিত্য ধর পর্দায় আবার ফিরিয়ে আনতে পারেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর আবহ। সেই সূত্রেই ভিকিকে আবার ‘মেজর বিহান শেরগিল’ হিসেবে দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে। যদিও শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর ২’-তে এই চরিত্রে ভিকি থাকলেও তাঁর উপস্থিতি নাকি সীমিত, একটি ক্যামিও চরিত্রে।

অন্যদিকে, সিক্যুয়েলে অক্ষয় খান্নার চরিত্রের পরিসরও নাকি কিছুটা কমানো হতে পারে। তবে বি-টাউনে ২০২৫ সালের এই সম্ভাব্য ব্লকবাস্টার নিয়ে যতই আলোচনা, জল্পনা আর গুঞ্জন চলুক না কেন, এ বিষয়ে এখনও পর্যন্ত স্পিকটি নট পরিচালক আদিত্য ধর। আগামী ছবি নিয়ে রহস্য বজায় রেখেছেন তিনি ও তাঁর টিম, কোনও মন্তব্য, কোনও ব্যাখ্যা নেই।

উল্লেখ্য, আদিত্য ধরের পছন্দের অভিনেতাদের তালিকায় ভিকি কৌশলের নাম বরাবরই প্রথম সারিতে। এমনকী এই চরিত্রের প্রতি ভালবাসা থেকেই নিজের ছেলের নাম রেখেছেন ভিকি—‘বিহান কৌশল’। সেই নামকরণের পর ‘উরি’র স্মৃতি উসকে দিয়ে নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালক নিজেই।

সব মিলিয়ে, আদিত্য ধরের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এ দেখা যাবে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনকে। 


```