Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SSR Birthday: অভিনয়ের জাদুতে আজও 'অমর' তিনি! সুশান্তের জন্মদিনে ফিরে দেখা তাঁর সেরা ৫ সিনেমা

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে ভাড়ার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় (Sushant Singh Rajput Death)। তাঁর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে অনেক।

SSR Birthday: অভিনয়ের জাদুতে আজও 'অমর' তিনি! সুশান্তের জন্মদিনে ফিরে দেখা তাঁর সেরা ৫ সিনেমা

সুশান্ত সিং রাজপুত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 January 2026 20:25

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুত, এই নামটার সঙ্গে আজও বহু সিনেপ্রেমীর আবেগ জড়িয়ে (Sushant Singh Rajput Birth Anniversary)। বেঁচে থাকলে আজ ৪০-এ পা দিতেন তিনি। জন্মদিনে তাঁকে স্মরণ করছেন তারকা মহল থেকে শুরু করে সাধারণ অনুরাগীরাও।

টেলিভিশন থেকে বড়পর্দায় আসার যাত্রা সহজ ছিল না। খুব কম ছবিতে কাজ করেও নিজের প্রতিভা ও অভিনয়ের গভীরতায় সুশান্ত বলিউডে আলাদা জায়গা করে নিয়েছিলেন। আজ সুশান্তের জন্মদিনে (Sushant Singh Rajpur Bollywood Career) ফিরে দেখা যাক তাঁর সবচেয়ে স্মরণীয় কিছু চরিত্রকে।

ছিছোরে (Chhichhore) 

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সুশান্তের চরিত্রের নাম ছিল অনিরুদ্ধ পাঠক। একজন বাবার চরিত্র ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত - যিনি নিজের কলেজ জীবনের ব্যর্থতা, লড়াই আর জিতের গল্প শুনিয়ে ছেলেকে নতুনভাবে বাঁচার সাহস দেন। ‘লুজার’ তকমা সরিয়ে কীভাবে মাথা তুলে দাঁড়ানো যায়, সেই বার্তাই ছিল চরিত্রের মূল শক্তি।

সোনচিরিয়া (Sonchiriya) (২০১৯)

লক্ষণ নামের চরিত্রে দেখা গিয়েছিল সুশান্তকে। একজন শান্ত, দ্বিধাগ্রস্ত দস্যু, যে অপরাধ জীবন ছেড়ে বেরিয়ে যেতে চায়। এক কিশোরীকে রক্ষা করতে নিজের প্রাণের ঝুঁকি নেওয়ার দৃঢ়তা সুশান্তের অভিনয়ে ফুটে উঠেছিল নিখুঁতভাবে।

কেদারনাথ (Kedarnath) (২০১৮)

মনসুর খান- এক সরল, পরিশ্রমী পিঠুওয়ালা, যে প্রেমে পড়ে এক উচ্চবর্ণ মেয়ের। ২০১৩ সালের বিধ্বংসী উত্তরাখণ্ড বন্যার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় সুশান্তের চরিত্রের আত্মত্যাগ দর্শককে এখনও নাড়িয়ে দেয়।

এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (MS Dhoni – The untold story) (২০১৬)

সুশান্তের বলিউড কেরিয়ারে নিঃসন্দেহে সবচেয়ে সফল সিনেমা এটি। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের সংগ্রাম, পরিশ্রম ও সাফল্যের গল্প সুশান্ত এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শক ভুলে গিয়েছিলেন যে তাঁরা ধোনি নয়, একজন অভিনেতাকে দেখছেন। ধোনির হাঁটা, কথা, ব্যাট করার ভঙ্গি- সবকিছুই যেন হুবহু জীবন্ত হয়ে উঠেছিল তাঁর অভিনয়ে।

ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী (Detective Byomkesh Bakshy!) (২০১৫)

ব্যোমকেশ বক্সীর মতো গোয়েন্দা চরিত্রে অদ্ভুত দক্ষতা দেখিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। একজন বুদ্ধিমান, তুখোড় গোয়েন্দা চরিত্র আজও অনেকে তাঁর সেরা অভিনয়গুলোর একটি হিসেবে মনে করেন

কাই পো চে (Kai Po Che) (২০১৩)

বলিউডের প্রথম সিনেমা দিয়েই দর্শকদের নজর কেড়েছিলেন সুশান্ত সিং রাজপুত। যেখানে তিন বন্ধুর বন্ধুত্ব, স্বপ্ন আর সম্পর্কের ওঠাপড়ার গল্পে সুশান্তের স্বাভাবিক অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। এখান থেকেই শুরু হয়েছিল তাঁর বড়পর্দার যাত্রা।

ছোট পর্দার জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'পবিত্র রিস্তা'-র (Pavitra Rishta) মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সুশান্ত (Sushant Singh Rajput as Manav)। দীর্ঘ কয়েক বছর 'মানব'-এর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরই ধারাবাহিক ছেড়ে সিনেমায় মন দেন।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে ভাড়ার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় (Sushant Singh Rajput Death)। তাঁর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে অনেক। সিবিআই তদন্ত করেছে। সবদিক খতিয়ে দেখে তদন্তকারীদের অনুমান, মানসিক অবসাদে ভুগেই আত্মঘাতী হয়েছেন তিনি। তাঁর মৃত্যুর পরেই নেপোটিজম নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়, যা বলিউডে অভূতপূর্ব আলোচনার জন্ম দেয়।  


```