Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অসুস্থ অভিনেত্রী লিলি চক্রবর্তী, ভুগছেন হাঁপানি-সিওপিডিতে, ভর্তি ছিলেন হাসপাতালে

হাঁপানিতে ভুগছেন বর্ষীয়াণ অভিনেত্রী। সিওপিডিও কাবু করেছে তাঁকে।

অসুস্থ অভিনেত্রী লিলি চক্রবর্তী, ভুগছেন হাঁপানি-সিওপিডিতে, ভর্তি ছিলেন হাসপাতালে

লিলি চক্রবর্তী - ফাইল চিত্র।

শেষ আপডেট: 20 March 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো: ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ঠাকুমাকে এখন আর দেখা যাচ্ছে না। বাড়ির বউকে সবসময় সাপোর্ট দেওয়া সেই মিষ্টি ঠাকুমাকে দেখতে না পেয়ে মন খারাপ দর্শকদের। কোথায় গেলেন লিলি চক্রবর্তী? এই প্রশ্নই ঘোরাফেরা করছিল দর্শকদের মনে। জানা গেছে, লিলি চক্রবর্তী খুব অসুস্থ। হাঁপানিতে ভুগছেন বর্ষীয়ান অভিনেত্রী। সিওপিডিও কাবু করেছে তাঁকে। শ্বাসকষ্ট নিয়ে গত ১২ দিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে।

৮২ বছরেও দাপটের সঙ্গে অভিনয় করছেন লিলি। দমদমে তাঁর বাড়ি। অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জুটি হয়ে ‘পোস্ত’। কাজের মধ্যেই খুঁজে নিয়েছেন আনন্দ। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে কাজ করছিলেন। এই ধারাবাহিকের টিআরপিও বেশ ভাল। আর লিলির চরিত্র বেশ পছন্দ করছিলেন দর্শকরা। কিন্তু গত কয়েকদিন ধরে ধারাবাহিকে লিলিকে দেখতে না পেয়ে চিন্তিত ছিলেন সকলেই।

করোনার সময়েও অসুস্থ হয়ে পড়েছিলেন লিলি। তারপর সুস্থ হয়ে কাজে যোগ দেন। হাঁপানি, সিওপিডির সমস্যা তাঁর আছেই। এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর পরিবার জানিয়েছিল, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন লিলি। সংক্রমণ ধরা পড়েছিল ফুসফুসে। প্রাথমিক পর্যায়ে তাঁর অবস্থা দেখে ডাক্তাররা ব্রঙ্কোস্কপি করতে চেয়েছিলেন। পরে অবশ্য তাঁর আর প্রয়োজন হয়নি।

বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়–অভিনয় করেছেন সকলের সঙ্গেই। স্টার থিয়েটার থেকে প্রথম মঞ্চাভিনয়ের হাতেখড়ি। ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, সুখেন দাস, বসন্ত চৌধুরী, সাবিত্রী চট্টোপাধ্যায় মতো রথী মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছেন। লিলি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, থিয়েটার পাড়া আর স্টুডিয়োই তাঁর ঘরবাড়ি। কাজের মাঝে থাকাতেই তাঁর আনন্দ। তাড়াতাড়ি সুস্থ হয়ে তাই কাজেই ফিরতে চান লিলি চক্রবর্তী।


```