Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কিশোরের গলায় AI ‘সাইয়ারা’! শান বললেন ‘অন্যায় হচ্ছে’!

বলিউডের জনপ্রিয় গায়ক শান কড়া ভাষায় সমালোচনা করলেন এক নতুন প্রবণতার, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে (এআই) গড়ে তোলা হচ্ছে এমন সব গান—যেন অন্য কোনও কিংবদন্তি শিল্পী তা গেয়েছেন। 

কিশোরের গলায় AI ‘সাইয়ারা’! শান বললেন ‘অন্যায় হচ্ছে’!

কিশোর-শান

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 September 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় গায়ক শান কড়া ভাষায় সমালোচনা করলেন এক নতুন প্রবণতার, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে (এআই) গড়ে তোলা হচ্ছে এমন সব গান—যেন অন্য কোনও কিংবদন্তি শিল্পী তা গেয়েছেন। এই ট্রেন্ডকে বলা হচ্ছে এআই ভয়েস ক্লোনিং। এর মাধ্যমে পরিচিত গানগুলিকে রিমিক্স ও কভার আকারে নতুনভাবে সাজিয়ে, বিভিন্ন শিল্পীর কণ্ঠস্বর বসিয়ে দেওয়া হচ্ছে সেই সুরে—কখনও অন্যরকম ছন্দ, কখনও ভিন্ন সুর আর হারমোনির মিশেলে।

এক সাক্ষাৎকারে শান জানান, প্রয়াত কিংবদন্তি শিল্পীদের কণ্ঠকে এভাবে ‘পুনর্জন্ম’ দেওয়া আসলে নির্মম এবং অন্যায়। তাঁর কথায়, “এই এআই নিষ্ঠুর, যখন তারা বলে—‘যদি এই গানটা কিশোরদা গাইতেন, যদি মহম্মদ রফি গাইতেন’। ৪০-এর দশকে, ৬০-এর দশকে, কিংবা ৮০-র দশকে যেভাবে তাঁরা গেয়েছিলেন, তা একেবারেই ভিন্ন। আজকের দিনে তাঁরা জীবিত থাকলে অন্যভাবে সেই গান গাইতেন। তাই এভাবে সাজানো একেবারেই ঠিক নয়।”

‘চাঁদ সিফারিশ’ গায়ক আরও যোগ করেন, কোনও শিল্পীর কণ্ঠকে প্রযুক্তির সাহায্যে তৈরি করে আনা মোটেই সঠিক নয়। তাঁর ভাষায়, “এভাবে গানকে সাজানো, যেন তিনি গাইলে এমনই গাইতেন—তা একেবারেই জরুরি নয়। একজন শিল্পীর কণ্ঠ পরিবর্তনশীল। আলাদা গান থেকে শুধু শিল্পীর স্বর নিয়ে অসংখ্য কভার বানানো অন্যায়।”

শান ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, দর্শকরাই এখানে দোষী, কারণ তারা এআই-এর গানকে আসল কণ্ঠের সঙ্গে তুলনা করছেন। বিশেষত, নতুন প্রজন্ম যখন ‘সাইয়ারা’-র মতো গান কিশোর কুমারের কণ্ঠে শুনতে চায়, তখন শান সেটিকে অন্যায্য বলে মনে করেন। 
“দর্শকরা বোকামি করছে, এআই-র কণ্ঠকে আসলের সঙ্গে তুলনা করছে। আমি বলছি—কখনও যেন এইসব এআই গান না শোনা হয়। যদি কিশোর কুমারের গান শুনতে হয়, তবে শুনুন তাঁর নিজের সময়ের গান, যা তাঁর কণ্ঠ থেকে, তাঁর অনুভূতি থেকে, তাঁর হৃদয় থেকে বেরিয়ে এসেছে। অন্য কোনওভাবে নয়।”

আজকের এই এআই বিতর্ক কারণ প্রযুক্তি যতই কণ্ঠের নকল সাজাক না কেন, হৃদয়ের গভীর থেকে উঠে আসা আসল সুরের কোনও বিকল্প নেই। 


```