Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসার নামে শরীর থেকে বাদ দেন এই 'বিশেষ' অঙ্গ! উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রথম স্ত্রীর!

চিকিৎসার অজুহাতে অজান্তে জরায়ু অপসারণের অভিযোগ তুললেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা।

চিকিৎসার নামে শরীর থেকে বাদ দেন এই 'বিশেষ' অঙ্গ! উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রথম স্ত্রীর!

উদিত নারায়ণ ও প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 February 2026 19:13

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই চুম্বন-বিতর্কে শিরোনামে উঠেছিলেন সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। তার মধ্যেই নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। এ বার তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন প্রথম স্ত্রী (Udit Narayan first wife) রঞ্জনা নারায়ণ ঝা (Ranjana Narayan Jha)। চিকিৎসার অজুহাতে তাঁর অজান্তে জরায়ু অপসারণ করা হয়েছিল—এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রঞ্জনা।

১০ ফেব্রুয়ারি দায়ের করা অভিযোগে রঞ্জনা তাঁর দুই দাদা—সঞ্জয় কুমার ঝা ও ললিল নারায়ণ ঝা—এবং উদিতের দ্বিতীয় স্ত্রী দীপা নারায়ণ ঝা-র নামও উল্লেখ করেছেন। অভিযোগপত্রে রঞ্জনা জানিয়েছেন, তিনি বিহারের সুপৌল জেলার চন্দ্রকান্ত ঝা-এর কন্যা। বর্তমানে তাঁর বয়স ৬১ বছর। ১৯৮৪ সালের ৭ ডিসেম্বর উদিত নারায়ণের সঙ্গে তাঁর বিয়ে হয়। রঞ্জনার দাবি, বিয়ের পরের বছরই, ১৯৮৫ সালে, তাঁকে রেখে মুম্বই চলে যান উদিত এবং সেখানে তাঁকে না জানিয়েই দীপাকে বিয়ে করেন।

এক সময় পর্যন্ত দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছিলেন উদিত—এমনটাই অভিযোগ রঞ্জনার। পরে চিকিৎসার নাম করে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর অজান্তে জরায়ু অপসারণ করা হয় বলে দাবি। রঞ্জনার বক্তব্য, সেই সময় দীপাও উপস্থিত ছিলেন।

২০০৬ সালে মুম্বইয়ে ফিরে এলে পরিস্থিতি আরও জটিল হয় বলে অভিযোগ। রঞ্জনার দাবি, স্বামী ও দ্বিতীয় স্ত্রী তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন এবং এক সময় তাঁকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। পরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে গিয়ে বিভিন্ন পরীক্ষা করানোর পর তিনি জানতে পারেন যে তাঁর জরায়ু অপসারণ করা হয়েছে।

এর আগে পারিবারিক আদালত ও মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন রঞ্জনা। তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিক রফাচুক্তি হলেও আদালতে দেওয়া প্রতিশ্রুতি উদিত রাখেননি। পাশাপাশি, প্রথম স্ত্রীকে আইনত ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।
 


```