Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’! ১৫ বছর পর বদলাবে হৃত্বিক-অভয়-ফারহান-এর জীবনের সংজ্ঞা?

১৫ বছর পর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিক্যুয়েল আসতে পারে। হৃতিক, অভয়, ফারহান কি ফিরছেন?

ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’! ১৫ বছর পর বদলাবে হৃত্বিক-অভয়-ফারহান-এর জীবনের সংজ্ঞা?

‘জিন্দেগি না মিলেগি দোবারা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 February 2026 18:52

দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সালে মুক্তি পাওয়া ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (Zindagi Na Milegi Dobara) শুধু একটি সফল ছবি ছিল না, বরং এক প্রজন্মের অনুভূতির অংশ হয়ে উঠেছিল। জোয়া আখতারের পরিচালনায় তৈরি এই সিনেমা বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। বন্ধুত্ব, সাহস আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প যেন জীবনের অর্থই বদলে দিয়েছিল অনেকের কাছে।

এবার শোনা যাচ্ছে, সেই জনপ্রিয় ছবির সিক্যুয়েল তৈরির তোড়জোড় শুরু হয়েছে। বিটাউন সূত্রের খবর, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র দ্বিতীয় পর্ব নাকি পরিকল্পনার পর্যায়ে। বহু বছর ধরেই সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছিল, তবে সম্প্রতি সেই জল্পনা আরও জোরদার হয়েছে। খবর অনুযায়ী, প্রথম ছবির তিন মুখ্য তারকা, হৃতিক রোশন, অভয় দেওল এবং ফারহান আখতার—আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরতে পারেন। যদিও নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু এই সম্ভাবনার খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। অনুরাগীরা ফের তিন বন্ধুর রসায়ন দেখার অপেক্ষায়।

প্রথম ছবিতে স্পেনের মনোমুগ্ধকর প্রেক্ষাপট, রোমাঞ্চে ভরা স্কাইডাইভিং, বুল রান, ডিপ সি ডাইভিং, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি হয়েছিল। শুধু বিনোদন নয়, জীবনকে উপভোগ করার সাহসী বার্তাই ছিল ছবির আসল শক্তি। তরুণ প্রজন্মের কাছে এটি হয়ে উঠেছিল এক অনুপ্রেরণার গল্প।

সিক্যুয়েলের সম্ভাব্য কাহিনি নিয়েও নানা জল্পনা চলছে। কেউ মনে করছেন, এবার তিন বন্ধুর জীবনের পরবর্তী অধ্যায়—যেখানে বয়স ও দায়িত্ব বেড়েছে, কিন্তু বন্ধুত্ব রয়ে গেছে অটুট—তা-ই তুলে ধরা হবে। আবার কেউ আশা করছেন, নতুন দেশ, নতুন অ্যাডভেঞ্চার আর নতুন অভিজ্ঞতা নিয়ে আবার শুরু হবে এক রোমাঞ্চকর রোড ট্রিপ।

পরিচালক জোয়া আখতার আগেই জানিয়েছিলেন, শক্তিশালী গল্প ছাড়া তিনি সিক্যুয়েল নির্মাণে আগ্রহী নন। ফলে এই খবর সত্যি হলে ধরে নেওয়া যায়, যথেষ্ট ভাবনাচিন্তা করেই এগোচ্ছেন নির্মাতারা। এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণার অপেক্ষা রয়েছে। তবে যদি সত্যিই ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ তৈরি হয়, তাহলে দর্শকদের প্রত্যাশা যে নতুন করে আকাশছোঁয়া হবে, তা বলাই যায়।


```