Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বলিউড তারকাদের লাগাতার হুমকি, বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল ফেডারেশন

সম্প্রতি হুমকি পেয়েছেন অভিনেতা রণবীর সিংও। কয়েক দিন আগে পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে গোলাগুলির ঘটনাও সামনে আসে। অন্যদিকে, কৃষ্ণসার হরিণ মামলা ঘিরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বারবার নিশানা করা হয়েছে সলমন খানকে।

বলিউড তারকাদের লাগাতার হুমকি, বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল ফেডারেশন

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 12 February 2026 19:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ফের অশান্তির ছায়া। বুধবার রাতে খবর ছড়ায়, সলমন খানের (Salman Khan) পরিবারের সদস্য আয়ুষ শর্মাও নাকি হুমকির ই-মেল পেয়েছেন। সূত্রের দাবি, অভিনেতা আয়ুষ শর্মার কাছে পাঠানো ওই ই-মেলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। প্রেরকের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়-এর চিঠি

একাধিক তারকার কাছে ধারাবাহিক হুমকির ঘটনায় উদ্বেগ বাড়তেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বলিউডের কয়েক জন জনপ্রিয় মুখ হুমকির বার্তা পাচ্ছেন, যা শুধু শিল্পীদের নয়, তাঁদের পরিবার ও আশপাশের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে। চিঠিতে দাবি করা হয়েছে, তারকাদের নিরাপত্তা জোরদার করতে দ্রুত পদক্ষেপ করা হোক। কারণ, যাঁরা সাধারণ লোকালয়ে বসবাস করেন, সেখানে ভয়ের পরিবেশ তৈরি হলে তার প্রভাব বৃহত্তর সমাজেও পড়তে পারে।

প্রসঙ্গত, আয়ূষ শর্মার কাছে পাঠানো ই-মেলে কয়েক কোটি টাকা তোলার দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করেননি অভিনেতা বলেই খবর। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন।

শুধু আয়ুষ নন, সম্প্রতি হুমকি পেয়েছেন অভিনেতা রণবীর সিংও। কয়েক দিন আগে পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে গোলাগুলির ঘটনাও সামনে আসে। অন্যদিকে, কৃষ্ণসার হরিণ মামলা ঘিরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বারবার নিশানা করা হয়েছে সলমন খানকে।

ঘন ঘন এই হুমকি ও তোলাবাজির অভিযোগে বলিউড মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। শিল্পী সংগঠনের দাবি, শুধু পৃথক নিরাপত্তা নয়, সমন্বিত ও কড়া পদক্ষেপই পারে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এখন দেখার, প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।


```