গত ১১ অগস্ট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ আশিস-সহ বাকিদের খোঁজ শুরু করে। অবশেষে পুণে থেকে অভিনেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশিস কাপুর
শেষ আপডেট: 4 September 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে গ্রেফতার হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ আশিস কাপুর (Ashish Kapoor arrested alleged rape charges)। দিল্লির সিভিল লাইনষ থানায় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একাধিক জনপ্রিয় ধারাবাহিক যেমন, 'ইয়ে রিশতা ক্যা কেহেলাতা হে', 'সরস্বতীচন্দ্র', 'বন্দিনী'তে অভিনয় করেছিলেন আশিস।
গত ২ অগস্ট দিল্লিতে একটি পার্টিতে ছিলেন অভিযোগকারিণী। অভিযোগ, ওই পার্টি চলাকালীন অভিনেতা তাঁকে শৌচালয়ে আটকে রেখে নির্যাতন করেন। তবে শুধু আশিস একা নন, আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মিলে তরুণীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ।
গত ১১ অগস্ট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ আশিস-সহ বাকিদের খোঁজ শুরু করে। অবশেষে পুণে থেকে অভিনেতাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ইনস্টাগ্রামে অভিনেতার সঙ্গে আলাপ হয় তরুণীর। পরে তাঁকে এক পরিচিতর বাড়িতে আমন্ত্রণ জানান আশিস। গত ২ তারিখ সেখানেই গেছিলেন তিনি।
তরুণীর আরও অভিযোগ, আশিসের (Ashish Kapoor) এক বন্ধু ও স্ত্রীও এই অপরাধে যুক্ত ছিলেন। নির্যাতনের সময় গোটা ঘটনা ভিডিও করা হয়। যদিও সেই ভিডিও এখনও পায়নি পুলিশ। অভিযোগের বিষয়ে আইনগত মতামতও নিচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, আশিসকে প্রথমে গোয়ায় খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে জানা যায় তিনি পুণেতে এক বন্ধুর বাড়িতে লুকিয়ে রয়েছেন। মঙ্গলবার ওই বাড়ি থেকেই অভিনেতাকে গ্রেফতার করা হয়।