সুখবর! দ্বিতীয়বার মা হলেন গওহর খান, নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত পরিবার।

দ্বিতীয়বার মা হলেন গওহর খান
শেষ আপডেট: 3 September 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের মে মাসে দ্বিতীয়বার গর্ভাবস্থার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী গওহর খান। ২০২৩ সালে প্রথম সন্তানের জন্মের দুই বছরের মাথায় আবারও খুশির খবর এল তাঁর পরিবারে।
১ সেপ্টেম্বর গওহর এবং স্বামী জায়েদ দরবারের ঘরে জন্ম নিল দ্বিতীয় পুত্রসন্তান। নিজের ইনস্টাগ্রামে একটি সিংহ-সিংহী এবং শাবকদের ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর দেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ। ভালবাসা ও কৃতজ্ঞতা—গওহর ও জায়েদ।”
অভিনেত্রীর পোস্টের পর কমেন্ট সেকশনে শুভেচ্ছায় ভরে ওঠে। দিয়া মির্জা, আয়েশা খান, স্বরা ভাস্বর, আমায়রা দস্তুর, সোফি চৌধুরী সহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন মা এবং নবজাতকের সুস্থতার জন্য।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে গওহর এবং সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদের বাগদান সম্পন্ন হয়। এক মাসের মধ্যেই তাঁদের বিয়ে হয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে গওহর প্রথমবার গর্ভবতী হন এবং ২০২৩ সালের মে মাসে প্রথম পুত্রসন্তানের জন্ম দেন। এরপর ১ সেপ্টেম্বর জন্ম নিল দ্বিতীয় ছেলে, ফলে বিয়ের পাঁচ বছরের মধ্যেই দুই সন্তানকে নিয়ে সংসার পূর্ণতা পেল এই তারকা দম্পতির।