Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শাহরুখের ছবিও তো হিট হয় না, রোমান্টিক ছবি সব সময় মানুষ পছন্দ করবে, তা নয়: শান্তনু মহেশ্বরী

“শাহরুখের ছবিও সবসময় হিট হয় না!” রোমান্টিক ছবির হিট-ফ্লপ নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করলেন শান্তনু মহেশ্বরী।

শাহরুখের ছবিও তো হিট হয় না, রোমান্টিক ছবি সব সময় মানুষ পছন্দ করবে, তা নয়: শান্তনু মহেশ্বরী

শান্তনু মহেশ্বরী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 September 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে বিনোদন জগতে কাজ করছেন শান্তনু মহেশ্বরী। তবুও আজও নিজেকে নতুন বলেই মনে করেন তিনি। প্রতিদিন কিছু না কিছু শেখার মধ্যে আনন্দ পান শান্তনু। আগামী দিনে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’। ছবি মুক্তির আগে বলিউডের রোমান্টিক ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা।

‘লাভ ইন ভিয়েতনাম’ সম্পূর্ণ রোমান্টিক ঘরানার ছবি। শান্তনুর পাশাপাশি এখানে আছেন অবনিত কৌর এবং ভিয়েতনামের অভিনেতা খাঁ নগান। তাই সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই রোমান্টিক ছবির প্রসঙ্গ ওঠে। শান্তনু বলেন, “মানুষ সবসময় রোমান্টিক ছবির প্রতি বেশি আকৃষ্ট হয়। তবে সেটা যে সব সময়ই পছন্দ করবে, তা কিন্তু নয়। যদি কেউ সঠিকভাবে প্রেমের গল্প বলতে পারে, সেই ছবি মানুষ ভালোবাসবেই। যে প্রজন্মের সবচেয়ে বড় প্রেমের গল্প বলা হবে, সেটাই হতে পারে ব্লকবাস্টার।”

তবে নিজের ছবির সাফল্য নিয়ে বাড়তি প্রত্যাশা দেখাতে চান না তিনি। অভিনেতার কথায়, “আমি বলছি না যে আমার ছবি ব্লকবাস্টার হবেই। তবে এটাও বলছি না যে দর্শকরা ছবিটিকে পছন্দ করবেন না। অন্য ছবির মতো এর ভবিষ্যতও নির্ধারণ করবেন দর্শকরাই। আমি চাই মানুষ অন্তত একবার ছবিটি দেখুক।”

মহামারির পর বলিউডের বাণিজ্যিক অবস্থা নিয়ে হতাশার কথাও বলেন শান্তনু। তিনি মনে করিয়ে দেন, “মহামারির পর বলিউড বাণিজ্যিকভাবে ভেঙে পড়েছিল। শাহরুখ খানের মতো অভিনেতার ছবিও বড় সাফল্য পায়নি। তবে সাম্প্রতিক কিছু হিট ছবি আবার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আমি মনে করি, এই পরিবর্তন প্রয়োজনীয় ছিল।”

সাক্ষাৎকারের শেষে শান্তনু জানান, পরিচালক সঞ্জয় লীলা বনশালির কাছ থেকে তিনি সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছেন, তা হল, “তুমি যদি তোমার গল্প বলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হও এবং জানো তুমি কী দেখাতে চাও, মানুষ সেটাই দেখবে। গল্পের প্রতি তোমার স্পষ্ট ধারণা থাকলেই দর্শককে আকর্ষণ করা সম্ভব।”
 


```