Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মাত্র ৩৩ হাজারে পূর্ণদৈর্ঘ্যের ছবি! নতুন সিনেমার ঝলক সামনে এনে টেকনিক বললেন 'তুম্বাড' পরিচালক

মাত্র ৩৩ হাজার টাকা খরচে তৈরি পূর্ণদৈর্ঘ্যের হরর ছবি ‘মন পিশাচ’। নতুন ছবির ট্রেলার সামনে এনে অভিনব প্রযুক্তি ও তৈরির কৌশল জানালেন ‘তুম্বাড’ পরিচালক অনিল বারভে।

মাত্র ৩৩ হাজারে পূর্ণদৈর্ঘ্যের ছবি! নতুন সিনেমার ঝলক সামনে এনে টেকনিক বললেন 'তুম্বাড' পরিচালক

মন পিশাচের প্রথম ঝলক

গার্গী দাস

শেষ আপডেট: 14 March 2026 16:26

দ্য ওয়াল ব্যুরো: কম বাজেটে বড় কাজ—এই কথাটাকেই যেন নতুন করে প্রমাণ করলেন পরিচালক অনিল বারভে (Anil Barve)। এর আগে স্বল্প বাজেটে তৈরি তাঁর হরর ছবি ‘তুম্বাড’ (Tumbbad) দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে কাল্ট মর্যাদা পেয়েছিল। সম্প্রতি তাঁর আর একটি ছবি ‘মায়াসভা’ (Mayasabha) মুক্তি পেয়েছে। এবার আরও এক অভিনব কীর্তি গড়লেন তিনি। মাত্র ৩৩ হাজার টাকা খরচ করে বানালেন নতুন হরর ছবি ‘মন পিশাচ’ (Mann Pishach)। ইতিমধ্যেই ছবির ট্রেলার (Trailer) প্রকাশ্যে এসেছে।

শনিবার ইনস্টাগ্রামে (Instagram) নিজেই ‘মন পিশাচে’র ট্রেলার শেয়ার করেন অনিল। ট্রেলার দেখলেই শিউরে উঠতে হয়। ছবির গল্প এক ব্যক্তিকে ঘিরে, যিনি একটি প্রাচীন মন্দিরের সন্ধানে বের হন। কিন্তু সেই পথেই তাঁর সামনে একের পর এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত সত্তার (Supernatural Entities) আবির্ভাব ঘটে। ট্রেলারে বারবার দেখা যায় ভূত-প্রেত ও দানবের (Ghosts and Demons) আতঙ্কজনক উপস্থিতি। দৃশ্যগুলো এতটাই তীব্র যে সহজেই গা ছমছম করে ওঠে।

ট্রেলার প্রকাশের পাশাপাশি ছবিটি কীভাবে তৈরি হয়েছে, সেই প্রক্রিয়াও বিস্তারিতভাবে জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, প্রায় ৮০ মিনিটের এই ছবি সম্পূর্ণভাবে একটি হোম পিসি (Home PC)-তে তৈরি করা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন মাত্র দুই অভিনেতা—ইয়ানিয়া ভরদ্বাজ (Yania Bhardwaj) এবং দীপক দামলে (Deepak Damle)। তাঁদের অভিনয়ের দৃশ্য মোবাইল ফোন (Mobile Phone) ব্যবহার করেই রেকর্ড করা হয়েছে।

ছবির জন্য ৬০ পাতার একটি চিত্রনাট্য (Screenplay) লেখা হয়েছিল। পুরো ছবিটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হাতে আঁকা স্টোরিবোর্ড (Storyboard), ফোটোশপ (Photoshop), জেনারেটিভ এআই (Generative AI) টুল এবং অ্যাডোব আফটার ইফেক্টস (Adobe After Effects) সফটওয়্যার।

পরিচালক জানিয়েছেন, সব মিলিয়ে এই ছবির মোট খরচ দাঁড়িয়েছে ঠিক ৩৩ হাজার টাকা। হ্যাঁ মাত্র ৩৩ হাজার টাকায় একটা আস্ত সিনেমা বানিয়ে ফেলেছেন তিনি।

বারভের মতে, এই প্রকল্প আসলে এক ধরনের পরীক্ষা। তাঁর প্রশ্ন ছিল, অর্থের অভাব থাকলেও কি একজন চলচ্চিত্র নির্মাতা একাই সম্পূর্ণ একটি ছবি তৈরি করতে পারেন? তাঁর বক্তব্য, কল্পনাশক্তি, কিছু সাধারণ প্রযুক্তি, ধৈর্য এবং প্রবল আবেগ থাকলে সেটাই সম্ভব। তাঁর আশা, এই ছবি দেখে যদি কোনও সংগ্রামী অভিনেতা বা নির্মাতা নতুন করে অনুপ্রাণিত হন, তবে তাঁর এই পরীক্ষা সফল হবে।


```