Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টিআরপি-র উঠোনে ঝড় তুলল ‘পরশুরাম’, বিতর্ক পেরিয়েও ঝলমল ‘চিরদিনই তুমি যে আমার’

মাঝে ঝড়, চারদিকে শোরগোল, তবুও যেন নিজের ছন্দে হাঁটছে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু কমল আর দিতিপ্রিয়া রায়ের নাম ঘিরে যতই চর্চা হোক না কেন, দর্শকের রিমোটে দু’জনের জমাটি উপস্থিতি কিন্তু টিআরপি-র খাতায় বেশ স্পষ্ট। 

টিআরপি-র উঠোনে ঝড় তুলল ‘পরশুরাম’, বিতর্ক পেরিয়েও ঝলমল ‘চিরদিনই তুমি যে আমার’

বাংলা সিরিয়ালের টিআরপি লিস্টে কে কোথায়?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 November 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: মাঝে ঝড়, চারদিকে শোরগোল, তবুও যেন নিজের ছন্দে হাঁটছে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু কমল আর দিতিপ্রিয়া রায়ের নাম ঘিরে যতই চর্চা হোক না কেন, দর্শকের রিমোটে দু’জনের জমাটি উপস্থিতি কিন্তু টিআরপি-র খাতায় বেশ স্পষ্ট। ‘লক্ষ্মী ঝাঁপি’র হাত থেকে স্লট কাড়ার পরেই যেন আরও জেগে উঠেছে ধারাবাহিকটি— নতুন সপ্তাহে রেটিং ছুঁল ৬.১, এবং তালিকায় জায়গা করে নিল পঞ্চম স্থানে।


তবে আসল বাজিমাত করেছে ‘পরশুরাম’। টিআরপি-র প্রথম সিঁড়িতে বসে থাকা এই ধারাবাহিক ৭.১ রেটিং নিয়ে যেন নিজের জন্য আলাদা স্থান গড়ে ফেলেছে। এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে ‘রাঙামতি তীরন্দাজ’, যার রেটিং উঠেছে ৬.৯— ধারাবাহিকটির দাপট যেন চোখে লেগে থাকে। তৃতীয় স্থানে চার মাসেই স্লট হারানো ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, রেটিং ৬.৫। অর্থাৎ টপ থ্রিতে জলসার স্বচ্ছ দাদাগিরি স্পষ্ট। অন্যদিকে জি বাংলার মুখরক্ষা করেছে ‘পরিণীতা’ (৬.৩ রেটিং) এবং ‘চিরদিনই তুমি যে আমার’।
এই সপ্তাহের অন্যতম চমক ‘ও মোর দরদিয়া’। 

৭ অক্টোবর থেকে শুরু হওয়া শোটি প্রথমদিকে ‘কথা’-র জায়গা দখল করায় দর্শকের রাগ পোহাতে হয়েছিল ঠিকই, কিন্তু এখন দেখা যাচ্ছে স্লট ধরে রাখতে পারল জগদ্ধাত্রীর থেকেও জোরালো ভাবে। রেটিং ৫.৯— আর ঠিক তার পিছনেই ‘জগদ্ধাত্রী’ স্রেফ ৫.৮ নিয়ে। রণিতা দাসের ‘বাহামণি’ অবশেষে ছিনিয়ে নিল সেই জায়গা, যা এতদিন ছিল জগদ্ধাত্রীর দখলে। এবার চোখ রাখা যাক সেরা দশে—
 

প্রথম: পরশুরাম আজকের নায়ক (৭.১)
দ্বিতীয়: রাঙামতি তীরন্দাজ (৬.৯)
তৃতীয়: রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৫)
চতুর্থ: পরিণীতা (৬.৩)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার (৬.১)
ষষ্ঠ: ও মোর দরদিয়া (৫.৯)
সপ্তম: জগদ্ধাত্রী/জোয়ার ভাঁটা (৫.৮)
অষ্টম: চিরসখা (৫.৭)
নবম: আমাদের দাদামণি/ফুলকি (৫.৫)
দশম: লক্ষ্মী ঝাঁপি (৫.৪)

টিআরপি-র দৌড়ে পিছিয়ে পড়েছে ‘চিরসখা’। রেটিং কমে নেমেছে ৫.৭-এ, আর স্লটও হারাতে হল ‘জোয়ার ভাঁটা’-র কাছে। নবম স্থানে জায়গা করে নিয়েছে ‘আমাদের দাদামণি’ ও ‘ফুলকি’, দু’টিরই রেটিং ৫.৫। লক্ষ্মী ঝাঁপিও পিছিয়ে নেই, যদিও রেটিং মাত্র ৫.৪।

অন্যদিকে প্রবল চ্যালেঞ্জের মুখে ‘গৃহপ্রবেশ’ আর ‘শুভ বিবাহ’। দর্শক স্পষ্ট বিরক্ত— ধারাবাহিক দু’টোকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বলেই অভিযোগ। একই অবস্থা ‘আনন্দী’-রও, যার রেটিং থেমে গেছে মাত্র ২.৭-এ। নতুনদের মধ্যে ‘ভোলে বাবা পার করেগা’ কোনওভাবে গতি পাচ্ছে না— রেটিং ৩.০। ‘কনে দেখা আলো’-র রেটিংও খুব একটা উজ্জ্বল নয়, স্রেফ ৫.০। নন-ফিকশনেও খুব একটা উজ্জ্বল নয় ছবি। ‘সারেগামাপা’-র নতুন সিজন এখনও দর্শকের মন পুরোপুরি জিতে নিতে পারেনি— এই সপ্তাহের রেটিং ৪.৭। ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকাও উঠতে পেরেছে ৪.৪-এ।

সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি যেন এক নাটক— কোথাও উলটে যাচ্ছে হিসেব, কোথাও জিতে যাচ্ছে, কোথাও আবার গতি পাচ্ছে নবজন্ম নেওয়া গল্প। বিতর্কের মাঝেও নিজের জায়গা পাকাপাকি করে নিচ্ছে একেকটি ধারাবাহিক, আর দর্শকের ভালবাসাই শেষমেশ নির্ধারণ করছে কোন গল্প টিকে থাকবে, আর কোনটি মিশে যাবে সময়ের আড়ালে। টেলিভিশনের এই ওঠা-নামা যেন জীবনের মতো— কখনও অশান্ত, কখনও অবাক, আর কখনও একেবারে বিজয়ী।


```