Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিচ্ছেদের পর প্রেমে ডগমগ হার্দিক! প্রেমিকা মাহিকাকে কোলে তুলে আদর ক্রিকেটারের

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন হার্দিক পান্ডিয়া। প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে জিমে ও বাড়িতে আদুরে মুহূর্তে ভরেছে তাঁর ইনস্টাগ্রাম। সম্পর্ক ঘিরে বাড়ছে জল্পনা।

বিচ্ছেদের পর প্রেমে ডগমগ হার্দিক! প্রেমিকা মাহিকাকে কোলে তুলে আদর ক্রিকেটারের

হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 November 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফের একবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে দাম্পত্য জীবন ভেঙে গেলেও, কমিটমেন্ট নিয়ে কোনও ভয় নেই হার্দিকের। নতুন সম্পর্কের মাসখানেকের মধ্যেই ইনস্টাগ্রামে প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করেছেন এই ক্রিকেটার।

হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কিছু না কিছু শেয়ার করেন। সম্প্রতি তাঁর নতুন প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে তাঁর মাখো-মাখো ছবি ইন্টারনেটে ঝড় তুলেছে। দুই সপ্তাহ আগে একটি ভিডিওতে দেখা গিয়েছিল, হার্দিক গাড়ি ধোয়ার পর প্রেমিকা মাহিকাকে চুমু খেয়েছিলেন।

এবার বুধবার জিমে প্রেমিকার সঙ্গে তাঁর উদ্দাম রোম্যান্সের ছবিও তিনি শেয়ার করেছেন। রোম্যান্সের পাশাপাশি এই জুটি বাড়িতে হনুমান পুজো করে নিজেদের ধার্মিক দিকটিও তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে তাঁর অনুশীলনের ছবি, ছেলে অগস্ত্য পান্ডিয়া এবং প্রিয় পোষা কুকুরের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত। তবে এই সব ছাপিয়ে হাইলাইট নিঃসন্দেহে তাঁর প্রেমিকা মাহিকা শর্মা।

মাহিকা শর্মা হার্দিকের চেয়ে সাত বছরের ছোট এবং তিনি একজন সফল মডেল। তিনি তানিষ্ক, ভিভো এবং ইউনিক্লোর মতো বড় ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন এবং 'ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে মডেল অফ দ্য ইয়ার' খেতাবও জিতেছেন।

হার্দিক-নাতাশার পরিচিত এক ব্যক্তি সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, হার্দিক পান্ডিয়া মানুষ হিসেবে ছিলেন ভীষণই আত্মকেন্দ্রিক ও কিছুটা 'ফ্ল্যামবয়েন্ট' (উচ্ছৃঙ্খল) চরিত্রের। তিনি নিজের কথা ছাড়া আর কিছুই নাকি ভাবতে পারতেন না। নাতাশা বারবার চেষ্টা করেও হার্দিকের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন, এই সমস্যার কোনও শেষ নেই এবং সম্পর্কটি টেনে নিয়ে যাওয়া তাঁর জন্য খুবই ক্লান্তিকর হয়ে উঠছিল। এই কারণেই নাতাশা শেষ পর্যন্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।


```