Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিআরপি ঝড়: শীর্ষে ‘পরশুরাম’, দৌড়ে তেতে উঠল অন্য ধারাবাহিকও

বৃহস্পতিবার মানেই টেলিভিশনপাড়ায় ধুকপুকানি—কারণ সেদিনই প্রকাশ্যে আসে সপ্তাহের টিআরপি তালিকা। দর্শক থেকে শুরু করে ছোটপর্দার তারকারা—সবাই অপেক্ষা করেন এই একদিনের জন্য।

টিআরপি ঝড়: শীর্ষে ‘পরশুরাম’, দৌড়ে তেতে উঠল অন্য ধারাবাহিকও

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 December 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মানেই টেলিভিশনপাড়ায় ধুকপুকানি—কারণ সেদিনই প্রকাশ্যে আসে সপ্তাহের টিআরপি তালিকা। দর্শক থেকে শুরু করে ছোটপর্দার তারকারা—সবাই অপেক্ষা করেন এই একদিনের জন্য। 

এই সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হতেই আবার যেন টেলিভিশনপাড়া জুড়ে ছড়াল উচ্ছ্বাস আর বিস্ময়ের ঢেউ। প্রতি সপ্তাহে রেটিং ওঠা-নামার এই খেলাটা যেন এখন এক ধরনের আবেগের গল্প—যেখানে চরিত্রেরা শুধু পর্দায় নয়, দর্শকের হৃদয়েও সমানভাবে বেঁচে থাকে। আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আবারও অপ্রতিরোধ্য পরশুরাম। অবিশ্বাস্য ধারাবাহিকতায় ৭.০ রেটিং—স্টার জলসার এই দাপুটে মেগা যেন বাকি সবাইকে পিছনে ফেলে নিজের রাজ্যে একা রাজত্ব করছে।

দ্বিতীয় স্থানে উঠে এল প্রফেসর বিদ্যা ব্যানার্জী। ৬.৮ রেটিংয়ে যেন সে ছিনিয়ে নিল স্লট—আমাদের দাদামণির হাত থেকে। আর তৃতীয় স্থানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে সেই একই চেনা নাম—পরিণীতা। তাকে নড়ানো গেল না এবারেও।

তবে এই সপ্তাহের সত্যিকারের চমক চিরসখা। স্বতন্ত্র আর কমলিনীর বিয়ের উত্তেজনা, বর্ষার তোলা অভিযোগে সৃষ্ট টানাপোড়েন, আর এর মাঝেই বরের সঙ্গে কুর্চির আকস্মিক মিটমাট—সব মিলিয়ে দারুণ নাটকীয় মোড়। দর্শক যে এই আবেগঘন অস্থিরতা উপভোগ করছেন মন ভরে, তার প্রমাণ ৬.৫ রেটিং, আর সেই সুবাদে চতুর্থ স্থানে দাপুটে প্রত্যাবর্তন।

আলাদা আলো ফেলতে হয় চিরদিনই তুমি যে আমার-এর দিকে। কারণ ‘নতুন অপর্ণা’ শিরিন পালের আগমন নিয়ে দর্শকদের উত্সাহ ছিল তুঙ্গে। দিতিপ্রিয়া ছাড়া সম্প্রচারিত এপিসোড যেখানে পেয়েছিল ৬.০ রেটিং, সেখানে শিরিনকে নিয়ে প্রথম টেলিকাস্টেই রেটিং দাঁড়াল ৬.১। অর্থাৎ জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি, আস্থায় সামান্যও ফাটল ধরেনি। ষষ্ঠ স্থান তাই পুরোপুরি প্রাপ্যই।

দীর্ঘ আড়াই বছরের অবিচ্ছিন্ন যাত্রার ইতি টানল ফুলকি। কখনও শীর্ষ দশের বাইরে যায়নি এই মেগা, অন্তিম সপ্তাহেও ৫.৮ রেটিং নিয়ে অষ্টম স্থানে নিজের সম্মান অটুট রাখল। অন্যদিকে, স্লট বদলের আগে জগদ্ধাত্রীও নিজের শক্ত জায়গা ধরে রাখল। ৬.০ রেটিংয়ে সপ্তম স্থানে সে এখনও সমানে টিকে আছে। খুব কাছেই ও মোর দরদিয়া, যার রেটিংও ৫.৮।

চমৎকার গল্প বলেও জোয়ার ভাঁটা এখনও কিছুটা পিছিয়ে চিরসখার তুলনায়। ৫.৬ রেটিং নিয়ে নবমে। যদিও আরাত্রিকা ও শ্রুতির অভিনয় এতটাই প্রশংসিত যে মনে হয় দর্শক-রুচির সামান্য বদলেই অবস্থান পাল্টাতে পারে। আর লক্ষ্মী ঝাঁপি, যে নিজের স্লট হারিয়েছে চিরদিনই তুমি যে আমার-এর কাছে, সে দশম স্থানে ৫.৫ রেটিংয়ে।

তালিকা এক নজরে—
প্রথম: পরশুরাম (৭.০)
দ্বিতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জী (৬.৮)
তৃতীয়: পরিণীতা (৬.৭)
চতুর্থ: চিরসখা (৬.৫)
পঞ্চম: রাঙামতি তীরন্দাজ (৬.২)
ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার (৬.১)
সপ্তম: জগদ্ধাত্রী/আমাদের দাদামণি (৬.০)
অষ্টম: ও মোর দরদিয়া/ফুলকি (৫.৮)
নবম: জোয়ার ভাঁটা (৫.৬)
দশম: লক্ষ্মী ঝাঁপি (৫.৫)

ফিকশনের মতো সাড়া যদিও নেই, তবুও নন-ফিকশনের দুনিয়া নিজস্ব জায়গা ধরে রেখেছে। সারেগামাপা পেয়েছে ৫.১। আর অনুরাগের ছোঁয়া-র অন্তিম পর্ব—শেষবারের মতো দর্শকদের সাথে দেখা করে ফিরে গেল ৪.৫ রেটিং নিয়ে।


```