Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এক বছরের কৃষভিকে নিয়ে কুরুচিকর মন্তব্য! আর নিজেকে সামলাতে পারলেন না শ্রীময়ী

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় তারকাদের কটাক্ষ করা এখন যেন ‘জলভাত’। কিন্তু আঘাতটা প্রবল হয়ে ওঠে তখনই, যখন তা এসে পড়ে তাঁদের পরিবার কিংবা সন্তানদের গায়ে। 

এক বছরের কৃষভিকে নিয়ে কুরুচিকর মন্তব্য! আর নিজেকে সামলাতে পারলেন না শ্রীময়ী

কৃষভি-শ্রীময়ী।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 December 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় তারকাদের কটাক্ষ করা এখন যেন ‘জলভাত’। কিন্তু আঘাতটা প্রবল হয়ে ওঠে তখনই, যখন তা এসে পড়ে তাঁদের পরিবার কিংবা সন্তানদের গায়ে। এ বার তেমনই কুরুচির শিকার হল মাত্র এক বছরের কৃষভি—কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের (Sreemoyee Chattoraj Mullick ) কন্যা, যাকে জন্মের পর থেকেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আর সেই ছোট্ট মেয়েকে নিয়েই এক মহিলার অশালীন মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।


ঘটনা শুরু শ্রীময়ীর একটি রিল ভিডিও থেকে। মায়ের কোলে বসে রয়েছে কৃষভি, মুখটা গম্ভীর। কারণ, মেকআপ আর্টিস্ট তখন শ্রীময়ীর মুখে ব্রাশ চালাচ্ছেন—আর সেটা একেবারেই পছন্দ নয় খুদের। মজার ছলে বানানো সেই রিলেই হঠাৎ মন্তব্য আসে—
“বাচ্চা আদুরে জিনিস, কিন্তু এই বাচ্চাটাকে দেখতে খুব অড লাগে! বাবার হুবহু কপি। বাবার পুরনো কাজের কথা মনে পড়ে যায়। আরেকটা বাচ্চার সঙ্গে হওয়া অন্যায় চোখে ভাসে।”



শিশুকে টেনে এমন মন্তব্য নিয়ে স্বভাবতই চুপ থাকেননি শ্রীময়ী। পালটা জবাবে লিখলেন—“অড আপনার মানসিকতা। নিজেকে আয়নায় দেখেছেন কখনও? আয়নাও যে ভয় পাবে, সে হদিস আপনার নেই।” তার এই কড়া উত্তর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।


২০২১ সাল থেকেই কাঞ্চন মল্লিক ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অশান্তির খবর সামনে আসে। সেই সময় থেকেই শ্রীময়ীর নাম নানা অভিযোগে জড়িয়ে পড়ে, যদিও দু’জনেই প্রকাশ্যে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। নানা আইনি টানাপড়েন শেষে ২০২৫ সালের জানুয়ারিতে কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স চূড়ান্ত হয়। তাঁদের ছেলে ওশ, বয়স এখন ১১—তার খোরপোশ বাবদ ৫৬ লক্ষ টাকা দেন কাঞ্চন। তবে বাবা-ছেলের যোগাযোগ এখন প্রায় নেই বললেই চলে।


ডিভোর্সের ঠিক পরই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী, মার্চে সামাজিক বিয়ে। সেই বছরের অক্টোবরেই জন্ম হয় তাঁদের প্রথম সন্তান, কৃষভির। তারপর থেকেই তৃতীয় বিয়ে, বয়সের ২৭ বছরের ব্যবধান, আর বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানের আগমন—সবই নিয়ে বারবার ট্রোলড হতে হয়েছে দু’জনকে। এবং প্রায়শই ট্রোলের জবাব দিতে এগিয়ে এসেছেন শ্রীময়ী।


```