Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আইটেম গার্ল’ও বীর! এ কেমন ছবি প্রযোজনায় হাত দিলেন মিস্টার পারফেকশনিস্ট?

দীর্ঘ ১৪ বছর পর আবার একসঙ্গে আমির খান ও বীর দাস—এবার এক অন্য ভূমিকায়। আমির খান প্রোডাকশনস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তাদের নতুন স্পাই-কমেডি ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’। 

‘আইটেম গার্ল’ও বীর! এ কেমন ছবি প্রযোজনায় হাত দিলেন মিস্টার পারফেকশনিস্ট?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 December 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৪ বছর পর আবার একসঙ্গে আমির খান ও বীর দাস—এবার এক অন্য ভূমিকায়। আমির খান প্রোডাকশনস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তাদের নতুন স্পাই-কমেডি ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’। এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালকের আসনে বীর দাস, অভিনয়েও তিনি মুখ্য চরিত্রে। সঙ্গে রয়েছেন মোনা সিং। আগামী ১৬ জানুয়ারি ২০২৬-এ মুক্তি পেতে চলেছে ছবিটি, পুরোপুরি আমির খান প্রোডাকশনসের ব্যানারে।

ঘোষণা ভিডিওটি নিজেই এক আলাদা আকর্ষণ। সেখানে দেখা যায়—অ্যাকশন, রোম্যান্স আর আইটেম নম্বরের ব্যবহার নিয়ে বীর দাসকে প্রশ্নবাণে জর্জরিত করছেন আমির। দর্শক কি পছন্দ করবে? নাকি বিপাকে পড়বে গোটা টিম? আমিরের এই উদ্বেগের মাঝেই ভিডিয়োতে হঠাৎ উঠে আসে সম্পূর্ণ বিপরীত দৃশ্য—অনেকে ছবিটির প্রশংসায় পঞ্চমুখ! দুই বিপরীত সুরে গাঁথা এই ভিডিওই স্পষ্ট করে দেয়, ছবিটি পুরোপুরি অন্যরকম সুরে বাঁধা—হাস্যরস, ব্যঙ্গ আর ঘরানা-ভাঙা গল্প বলার ইঙ্গিত যেন শুরুতেই স্পষ্ট।
 


 

ভিডিয়ো জুড়ে আমির ও বীর দাসের সেই মজার খুনসুটি শুধু হাসির আবহই তৈরী করেনি, দর্শকদেরও বুঝিয়ে দিল এই ছবির ধাঁচ কেমন হতে চলেছে। প্রচারের এই অভিনব কৌশল ইতিমধ্যেই নজর কাড়ছে—ভক্ত থেকে ইন্ডাস্ট্রি মহল, সবাই জানতে চাইছে এবার কোন পথে নিয়ম ভাঙবেন এই দু’জনে।

 

প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ তাদের আরেকটি সৃজনধর্মী উদ্যোগ—যেখানে আলাদা গল্প, আলাদা রং, আলাদা ভঙ্গিমা নিয়ে হাজির হবে নতুন সিনেমা। গত কয়েক বছরে যেভাবে একের পর এক মৌলিক কনটেন্ট দিয়ে হিন্দি মূলধারার ছবির গতিপথ পাল্টেছে আমির খান প্রোডাকশনস, এই নতুন প্রজেক্টও সেই ধারারই আরেকটি পদক্ষেপ।

বীর দাসের যাত্রাপথও কম বৈচিত্র্যময় নয়—‘গো গোয়া গন’, ‘বদমাশ কোম্পানি‘, ‘দিল্লি বেলি’—সংঘর্ষ, হাস্যরস, পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই তিনি নিজের অভিনয়কে গড়ে তুলেছেন। স্ট্যান্ড-আপ কমেডির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেছেন তিনি। এবার দ্বিতীয়বার আমির খান প্রোডাকশনসের সঙ্গে তার কাজ, ‘দিল্লি বেলি’র পর আরেকটি বড় সুযোগ। পরিচালনায় তাঁর প্রথম পদক্ষেপকে ঘিরে তাই প্রত্যাশা তুঙ্গে—বিশেষত স্পাই ঘরানায় তাঁর কমেডির ছোঁয়া যে নতুন মাত্রা যোগ করবে, সে ব্যাপারে অনেকেই নিশ্চিত।
 

এই ছবির প্রেক্ষাপটে বীর দাসের হাস্যরসের ঝাঁঝ আর আমির খান প্রোডাকশনসের স্বতন্ত্র গল্প বলার ধরন—দু’য়ে মিলে জমে উঠতে চলেছে এক অভিনব সিনেমা-অভিজ্ঞতা। ফলে ২০২৬ সালের অন্যতম আলোচিত মুক্তি হিসেবে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে ‘হ্যাপি প্যাটেল’। ঘরানা বদলে, ছক ভেঙে, দর্শককে চমকে দেওয়ার যে প্রতিশ্রুতি ঘোষণাতেই দেওয়া হয়েছে—সেটাই কি সত্যিই ধরে রাখতে পারবে এই ছবিটা? অপেক্ষা এখন শুধু সময়ের…


```