Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে রটছে ব্যবসায়ীকে বিয়ের খবর, অভিনয় ছাড়ছেন তৃষা! সত্যিই কি তাই?

দক্ষিণী দর্শকের কাছে বিজয়–তৃষা জুটি বরাবরই জনপ্রিয়। তাঁরা একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। তৃষা পরিষ্কার করলেন, তিনি এখনই ইন্ডাস্ট্রি ছাড়ছেন না, আর ভিত্তিহীন গল্পে কান দেওয়ারও কোনও ইচ্ছা নেই।

বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে রটছে ব্যবসায়ীকে বিয়ের খবর, অভিনয় ছাড়ছেন তৃষা! সত্যিই কি তাই?

তৃষা কৃষ্ণন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 April 2026 15:20

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে (Trisha Krishnan) দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয়ের (Vijay) সঙ্গে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওই এখন তোলপাড় তামিল ইন্ডাস্ট্রি। কারণ, তার ঠিক কয়েক দিন আগেই বিজয়ের স্ত্রী সঙ্গীতা (Sangkeetha Sornalingam) ডিভোর্সের জন্য আদালতে আবেদন করেন। এই ঘটনার রেশ কাটার আগেই এবার নতুন বিতর্কে জড়ালেন তৃষা।

ফিল্ম ছাড়ছেন তৃষা? সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব

সোমবার একাধিক পোর্টাল খবর ছড়ায়, তৃষা নাকি নতুন কোনও কাজ নিচ্ছেন না, খুব শীঘ্রই ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়াবেন। শুধু তাই নয়, ‘ধনী ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে’ থেকে শুরু করে ‘সন্তান সামলাচ্ছেন’- এমন সব আজগুবি গল্পও ভেসে বেড়াতে থাকে।

অবশেষে তৃষা (Trisha) নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, “আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়েও করেছি, আর চার সন্তানের মা! আর কিছু যোগ করব, নাকি আজকের গল্পের কোটাটা পূরণ?” এই এক পোস্টেই তিনি পরিষ্কার করে দিলেন, গুজবকে গুরুত্ব দেওয়া তাঁর অভ্যাস নয়।

এদিকে চেন্নাইয়ের ওই বিয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর বিজয় (Vijay) নিজের টিভিকে-র (TVK) নির্বাচনী জনসভায় পরোক্ষে প্রতারণা ও ডিভোর্স প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেন। অন্যদিকে, অভিনেতা পার্থিবন (Parthiban) তৃষাকে কটাক্ষ করলে অভিনেত্রীও পাল্টা জবাব দেন। ফলে জল্পনা আরও বেড়ে যায়।

ক্রিপ্টিক পোস্টে নতুন আলোচনার জন্ম

কয়েক দিন আগেই তৃষা ভালবাসা, শান্তি, আত্মসম্মান নিয়ে একাধিক ক্রিপ্টিক পোস্ট শেয়ার করেন। একটি পোস্টে লেখা ছিল, “যদি তুমি বলো হাতি উড়তে পারে, তুমি ঠিক। কারণ তর্ক করার মতো এনার্জি আমার নেই।” অভিনেত্রী এই পোস্ট শেয়ার করে লেখেন, “Peace is priority.” অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যেকোনও বিতর্ক হলেও শান্তিকেই প্রাধান্য দেন তিনি।

আরেকটি পোস্টে লেখা ছিল, “ভালবাসা সব নয়, কিন্তু ভালবাসা ছাড়া সবকিছুই অর্থহীন।” তৃষা তার সঙ্গে সংক্ষেপে লিখেছিলেন, “Fact.”

জনপ্রিয় জুটি—বিজয় ও তৃষা

দক্ষিণী দর্শকের কাছে বিজয়–তৃষা জুটি বরাবরই জনপ্রিয়। তাঁরা একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের নানা জল্পনা, অনলাইন গুজব এবং রাজনৈতিক আলোচনার মাঝে তৃষা পরিষ্কার করলেন, তিনি এখনই ইন্ডাস্ট্রি ছাড়ছেন না, আর ভিত্তিহীন গল্পে কান দেওয়ারও কোনও ইচ্ছা নেই।


```