Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কে এগিয়ে কত্থকে? কমল হাসানের সঙ্গে তুলনা শুনে টোটা বললেন…

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে নিজের প্রাপ্য সম্মান বা চরিত্র পাননি টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury), এ কথা হামেশাই বলে থাকেন বাংলা ছবির দর্শকরা। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’তে বিহারী কিংবা সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজে নাম ভূমিকায় তাঁ

কে এগিয়ে কত্থকে? কমল হাসানের সঙ্গে তুলনা শুনে টোটা বললেন…

শেষ আপডেট: 8 August 2023 15:07

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে নিজের প্রাপ্য সম্মান বা চরিত্র পাননি টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury), এ কথা হামেশাই বলে থাকেন বাংলা ছবির দর্শকরা। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’তে বিহারী কিংবা সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজে নাম ভূমিকায় তাঁর অভিনয়ই সেরা কাজের তালিকায় থাকবে। তবে বলিউডে গিয়ে এবার তিনি দেশজুড়ে হুলস্থূল ফেলে দিয়েছেন। করণ জোহরের ‘রকি অউর রানি…’ ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে টোটার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে দর্শক ও সমালোচক মহলে। তবে সবচেয়ে বেশি তিনি নজর কেড়েছেন কত্থক নেচে।

‘দেবদাস’ ছবির দু’টি বিখ্যাত গান ‘কাঁহে ছেড়ে’ ও ‘ডোলা রে’ এই ছবিতে নতুন ভাবে ব্যবহার করেছেন করণ। আর তাতেই যেন বাজিমাত করেছেন টোটা। একটিতে তিনি একা এবং অপরটিতে পা মিলিয়েছেন রণবীরের সঙ্গে। দু’টি গানেই দুর্ধর্ষ নেচেছেন টোটা। আর তারপরই এই বাঙালি অভিনেতার কত্থকের সঙ্গে কমল হাসানের (Kamal Haasan) তুলনা শুরু হয়েছে। ‘বিশ্বরূপম’ ছবিতে কমল হাসানও কত্থক নেচেছিলেন। কে ভাল কত্থক নেচেছেন, সেই নিয়ে আলোচনা, কাটাছেঁড়া শুরু হয়েছে। শেষে এ বিষয়ে মুখ খুললেন টোটা নিজেই।

অভিনেতা জানিয়েছেন, এই তুলনা খুবই লজ্জার। কমল হাসান অনেক উঁচু দরের মানুষ। সেখানে উনি কোনওভাবেই তুলনায় আসেন না। (Tota Roy Choudhury)

টোটা বলেন, “এ বাবা… একদম না। দয়া করে গ্রেট কমল হাসান স্যারের সঙ্গে একই বাক্যে আমার নাম উচ্চারণ করবেন না। উনি একজন পরিপূর্ণ শিল্পী। ভারতীয় সিনেমার ইতিহাসে তিনি অন্যতম সেরা একজন। কমল হাসান কী করেছেন, তা ওঁর সিনেমা না দেখলে মানুষ বুঝবে না। সাত-আটের দশক থেকে এখনও অবধি তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, তা অতুলনীয়। উনি নতুন ঘরানার ছবির অন্যতম একজন পথিকৃৎ। আবারও বলছি, ওঁর নাচের বা অভিনয়ের সঙ্গে দয়া করে আমার তুলনা টানবেন না। এতে ওঁকেই অপমান করা হবে।”

নাচের সঙ্গে পৌরুষের সম্পর্ক নেই, সবকিছুর পরে অবিচল পথে থাকাটাই আসল কথা: টোটা


```