Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীরব প্রেমের শেষ ঠিকানা সাতপাক, ফেব্রুয়ারিতে এক হচ্ছেন রণজয়–শ্যামৌপ্তি

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার জীবনের স্থায়ী বন্ধনে রূপ দিতে চলেছেন তাঁরা। যদিও বিয়ের দিনক্ষণ ও স্থান এখনও প্রকাশ্যে আনেননি, তবে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করবেন বলে জানা গিয়েছে।

নীরব প্রেমের শেষ ঠিকানা সাতপাক, ফেব্রুয়ারিতে এক হচ্ছেন রণজয়–শ্যামৌপ্তি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 January 2026 14:52

দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই বিয়ের সানাই। বিশেষ করে এই ঋতুকেই সেলিব্রিটিরা বেছে নিয়ে থাকেন, জীবনের অন্যতম দিনটি সেলিব্রেট করার জন্যে। এবার কার্টে এক নয়, দুই বিয়ে, মধুমিতা সরকারের পাশাপাশি এবার সেই তালিকায় নাম যুক্ত হল রণজয় বিষ্ণুর। চার হাত এক হতে চলেছে রণজয়-শ্যামৌপ্তির। টলিপাড়া সূত্রে খবর চলতি বছরের ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার জীবনের স্থায়ী বন্ধনে রূপ দিতে চলেছেন তাঁরা। যদিও বিয়ের দিনক্ষণ ও স্থান এখনও প্রকাশ্যে আনেননি, তবে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করবেন বলে জানা গিয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত রণজয়। ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চললেও প্রকাশ্যে কখনও প্রেমের কথা স্বীকার করেননি তিনি। অনুষ্ঠান, আড্ডা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে দু’জনকে একসঙ্গে দেখা গেলেও রণজয় বারবারই বিষয়টিকে বন্ধুত্বের পরিসরেই রেখেছেন।

এই প্রেমের শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র শুটিং ফ্লোরে। কাজ করতে করতেই একে অপরকে চিনে নেওয়া, ধীরে ধীরে তৈরি হওয়া বোঝাপড়া—সেই পথ ধরেই সম্পর্ক গভীর হয়েছে। বয়সের পার্থক্য প্রায় চোদ্দো বছর হলেও সে সব আলোচনা বা কটাক্ষকে কখনও গুরুত্ব দেননি রণজয়। তাঁর কাছে সম্পর্ক মানে বিশ্বাস, সম্মান আর মানসিক বোঝাপড়া।

এখন সেই নীরব প্রেমই পৌঁছে গিয়েছে প্রতিশ্রুতির দোরগোড়ায়। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণজয় বিষ্ণু। প্রেমদিবসের আশে পাশেই কোনও এক তারিখে চার হাত এক হওয়ার কথা। হাতে মাত্র একটা মাস। টলিউডও অপেক্ষায়—কবে বাজবে রণজয় ও শ্যামৌপ্তির বিয়ের সানাই।


```