Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কয়লা খাদান নিয়ে নতুন সিনেমা আনছেন দেব, বিপরীতে থাকতে পারেন শাকিব খানের নায়িকা

ভিন্নধারার ছবি করলেও ২০২৩-এ ফের অ্যাকশন অবতারে দেখা গিয়েছে দেবকে। এবার কি তাঁকে পুরনো মেজাজে দেখা যাবে?

কয়লা খাদান নিয়ে নতুন সিনেমা আনছেন দেব, বিপরীতে থাকতে পারেন শাকিব খানের নায়িকা

শেষ আপডেট: 28 December 2023 13:29

দ্য ওয়াল ব্যুরো: মশালা কমার্শিয়াল ছবি বহুদিন আগেই ছেড়ে এসেছেন দেব। মন দিয়েছেন ভিন্নধারার ছবিতে। নিন্দকেরা যতই বলুক, অভিনেতা এখন বড়পর্দায় সিরিয়াল বানান, গত কয়েক বছরে টলিউডে তাঁর মতো সাফল্যের হার আর কোনও অভিনেতার নেই। কিন্তু অন্যরকমের ছবি করলেও ২০২৩-এ ফের অ্যাকশন করতে দেখা গিয়েছে দেবকে। পুজোয় ‘বাঘা যতীন’ ও বড়দিনে ‘প্রধান’-এ অভিনেতাকে দেখে অনেকেই পুরনো দেবকে খুঁজে পেয়েছেন।

‘প্রধান’ ছবিতে সমসাময়িক রাজনীতির বেশ কিছু বিষয়কে তুলে ধরা হয়েছে। যেমন নিয়োগ দুর্নীতি, মিড মে মিল চুরি, ব্যালট পেপার কেলেঙ্কারি, পঞ্চায়েত ভোটে রিগিং—সমস্তকিছুই ছবিটিতে দেখানো হয়েছে। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও সিনেমার মাধ্যমে অপ্রিয় রাজনৈতিক গল্প বলতে পারা সহজ না। দেব তা করে দেখিয়েছেন। সূত্রের খবর, এবার রাজ্যের কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিনেমা বানাতে চলেছেন তিনি।

এখনও আনুষ্ঠানিকভাবে নতুন ছবিটির ঘোষণা এখনও হয়নি। ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনে তাঁর পরবর্তী ছবি ‘টেক্কা’র ঘোষণা করা হয়েছে। সেই ছবিটি পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়, যা আগামী দুর্গাপুজোয় মুক্তি পাবে। তবে টলিপাড়া সূত্রে খবর, আসছে জানুয়ারি মাসেই কয়লাখনি নিয়ে হতে চলা নতুন ছবির কথা ঘোষণা করবেন দেব। যা প্রযোজনা করার কথা সুরিন্দর ফিল্মসের। শোনা যাচ্ছে, গল্পের সঙ্গে সাযুজ্য রেখে ছবির নাম রাখা হবে ‘খাদান’।

গত কয়েক বছর ধরে দেবের বিপরীতে বেশিরভাগ ছবিতেই দেখা গিয়েছে তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্রকে। তবে মাঝেমধ্যে দর্শকদের স্বাদ বদল করতে কখনও ইশা সাহা, কখনও সিরিয়াল থেকে সৌমিতৃষা কুণ্ডু বা শ্বেতা ভট্টাচার্য, আবার একেবারে নতুন মুখ সৃজা দত্তের সঙ্গে অভিনয় করেছেন দেব। সূত্রের খবর, এই ‘খাদান’ ছবিতেও আবার একটি নতুন জুটি দেখতে পাবেন দর্শক। কে সেই অভিনেত্রী? জানা গিয়েছে, সদ্য তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

টলিপাড়া সূত্রে খবর, এই অভিনেত্রীর নাম ইধিকা পাল। ইনিও ছোটপর্দায় বেশ কয়েকটি কাজ করে ফেলেছেন। ওপার বাংলায় শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে এখন দুই বাংলাতেই তিনি বেশ জনপ্রিয়। এবার দেবের সঙ্গে অভিনয় করলে তিনি যে ছোটপর্দার অন্যান্য অভিনেত্রীদের তুলনায় আরও কয়েক কদম এগিয়ে যাবেন, তা বলাই বাহুল্য। তবে যতক্ষণ না সরকারিভাবে নির্মাতাদের তরফে ছবির বিষয়ে ঘোষণা হচ্ছে, ততক্ষণ কিছুই নিশ্চিত নয়।


```