Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

Rahul Arunodoy Banerjee: রাহুলের প্রথম ছবি 'চিরদিনই...' রাজেরও প্রথম পরিচালনা ছিল, মানতে পারছেন না অকালমৃত্যু

সেই 'প্রথম'-এর সঙ্গী রাহুলের অকালমৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ রাজ। 'দ্য ওয়াল'কে জানালেন, শেষ কয়েক বছর সেভাবে যোগাযোগ ছিল না, খবরও রাখতেন না সেভাবে, তবে আজকের এই খবর মেনে নেওয়া বড্ড কঠিন।

Rahul Arunodoy Banerjee: রাহুলের প্রথম ছবি 'চিরদিনই...' রাজেরও প্রথম পরিচালনা ছিল, মানতে পারছেন না অকালমৃত্যু

জয়িতা চন্দ্র
শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 29 March 2026 23:08

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ছবি, 'চিরদিনই তুমি যে আমার'। ২০০৮ সাল। সেটাই সুপারহিট, ব্লকব্লাস্টার। তবে এই প্রথম ছবি কেবল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কেই (Rahul Arunoday Banerjee News) নায়ক হিসেবে পরিচিতি দেয়নি, প্রথম ছবি হিসেবে দুরন্ত সাফল্যের মুখ দেখেছিলেন পরিচালকও। রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

সেই 'প্রথম'-এর সঙ্গী রাহুলের অকালমৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ রাজ। 'দ্য ওয়াল'কে জানালেন, শেষ কয়েক বছর সেভাবে যোগাযোগ ছিল না, খবরও রাখতেন না সেভাবে, তবে আজকের এই খবর মেনে নেওয়া বড্ড কঠিন।

রাজের কথায়, "চিরদিনই... আমারও প্রথম ছবি ছিল। খুব খারাপ লাগছে। আমায় আজ শুভশ্রী প্রথম খবর দেয়, রাহুল নেই। আমি বিশ্বাস করিনি। তারপর শুভশ্রীই আবারও আমায় জোর করল খবর নিতে, প্রিয়াঙ্কাকে ফোন করে খোঁজ নিতে বলল। আমি সেটা তখন করতে পারিনি, একটা দ্বন্দ্ব কাজ করছিল। কিন্তু একটু পরেই আমার অভিনেতা বন্ধুরা, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, বীরসা-- সবাই একে একে ফোনে-মেসেজে খবরটা নিশ্চিত করল।"

তালসারিতে রাহুলের মৃত্যুর খবরটা নিশ্চিত করতে পারলেও, মেনে নিতে পারেননি রাজ। তাঁর কথায়, "আমি বিশ্বাস করতে পারছিলাম না। ওর মতো এই বয়সের এক ব্রিলিয়ান্ট অভিনেতা, থিয়েটার অভিনেতা... ও অন্য ধারার কাজ করত, আমিই ওকে মেনস্ট্রিম ছবিতে এনেছিলাম। ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা ক্ষতি।"

তবে রাহুলের (Rahul Arunoday Banerjee died) দুর্ঘটনা কেন ঘটল বা কীভাবে ঘটল, সেই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ। তিনি বলেন, "আমার একেবারেই কথাবার্তা ছিল না ওর সঙ্গে সেভাবে। আমি যখন যা কাজ করি, সেই গণ্ডিতেই থাকি। ওর কাজকর্মের এমনি খবর পেতাম, তবে ঘনিষ্ঠতা বা যোগাযোগ একেবারেই ছিল না।"

তবে সাম্প্রতিক যোগাযোগ না থাকলেও, নিজের প্রথম ছবির নায়কের এমন মর্মান্তিক চলে যাওয়া যে কোনওভাবেই মেনে নিতে পারছেন না, সেই আক্ষেপ ও বেদনা রাজ চক্রবর্তীর কথার প্রতিটি বাক্যেই ফুটে ওঠে। তিনি একা নন, রবিবার সন্ধেয় বিষণ্ণতায় ডুবে গিয়েছে গোটা টলিউডই। মাত্র ৪৩ বছর বয়সে প্রতিভাবান অভিনেতার এমন অকালমৃত্যু কাঁদিয়ে দিয়েছে সকলকেই।


```