খবর, বাইপাসের পাশে এক বিলাসবহুল আবাসনে নাকি বেশ কিছু দিন ধরে একত্রবাস (লিভইন) শুরু করেছেন দুটিতে। মাসে ভাড়া ৩১০০০!

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 June 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকে অভিনয় করার সুবাদে কাছাকাছি এসেছিলেন তাঁরা। সে সময় নায়কের সদ্য বিচ্ছেদ হয়েছে। ভাঙা মন জোড়া লাগানোর দায়িত্ব নিজের কাঁধে সযত্নে তুলে নিয়েছিলেন নায়িকা! ধারাবাহিকের প্রেম আচমকাই পরিণতি পেয়েছিল রিয়েল লাইফেও। তবু স্বীকার করতে নারাজ ছিলেন দু'জনেই। কখনও ভাল বন্ধু, আবার কখনও বিপদের সঙ্গী... মিডিয়ার কাছে এই ভাবেই চলছিল সম্পর্কের সত্যি চাপা দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা। তবে প্রেম কি আর গোপনে থাকে? সত্যি সামনে এসেই যায়।
খবর, বাইপাসের পাশে এক বিলাসবহুল আবাসনে নাকি বেশ কিছু দিন ধরে একত্রবাস (লিভইন) শুরু করেছেন দুটিতে। মাসে ভাড়া ৩১০০০! ভাববেন না, সবটা একাই দিচ্ছেন নায়ক! নায়িকাও শেয়ার করছেন ভাগের টাকা। চলছে তাঁদের ছোট্ট সংসার। কিন্তু বিয়ে? তা নিয়ে এখনও ভাবেননি দু'জনে, শোনা যাচ্ছে এমনটাই।
নায়ক-নায়িকার বয়সের ফারাক অনেকটাই। লিভইনের ট্র্যাকরেকর্ড আগেও রয়েছে নায়কের। বাংলার সিনেমার এক জনপ্রিয় নায়িকার সঙ্গে অতীতে দীর্ঘদিন প্রেম ছিল তাঁর। যদিও তিক্তভাবে শেষ হয় সেই সম্পর্ক। এই মুহূর্তে চলতি এক ধারাবাহিকের মুখও সেই নায়ক। অন্যদিকে দীঘল চোখের প্রেমিকাটির জনপ্রিয়তাও কিছু কম নয়।
তবে সাধু সাবধান! নায়কের এ যাবৎ সব প্রাক্তনই কিন্তু তাঁর সম্পর্কে 'ভাল সার্টিফিকেট' দেননি। কেউ কেউ তো আবার এনেছে পয়সা নয়ছয় সংক্রান্ত অভিযোগও। কিন্তু প্রেম কবেই বা এই সব হিসেব মেনে হয়েছে! মিয়া-বিবি রাজি তো ক্যায়া করেগা কাজি! প্রেমের যুদ্ধে তাঁদের জয় হবে কিনা সে উত্তর দেবে সময়! আপনি বুঝতে পারলেন কাদের কথা বলা হচ্ছে?