এক ভাইয়ের ঠাকুরদা প্রবাদপ্রতিম অভিনেতা। বাবা সে পথ না মাড়ালেও সেই দাদুর নাতিরও এই প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা কিছু কম নয়।
.png.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 June 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার অন্দরে কত কী যে ঘটে! কিছু খবর প্রকাশ্যে আসে, কিছু আবার তলিয়ে যায় গহীন অন্ধকারে। একই পরিবারের বড় হয়ে উঠেছিলেন দুই তুতো ভাই। তাঁদের পরিবারের লিনিয়েজ তাক লাগিয়ে দেওয়া। দুই ভাইয়ের নামেও রয়েছে বেশ মিল। তাঁদের দক্ষিণ কলকাতার বিশালাকার বাড়ি নিয়ে আমজনতার কৌতূহলও নেহাত কম ছিল না।
এক ভাইয়ের ঠাকুরদা প্রবাদপ্রতিম অভিনেতা। বাবা সে পথ না মাড়ালেও সেই দাদুর নাতিরও এই প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা কিছু কম নয়। বছর পাঁচেক আগে নাতি ভালবেসে বিয়ে করলেন এক অভিনেত্রীকে। সব কিছু ভালই চলছিল।
ওদিকে প্রথম প্রজন্মের সেই প্রবাদপ্রতিম অভিনেতার ভাইও ছিলেন নামজাদা অভিনেতা। দাদার ছটায় তাঁর ক্যারিশ্মা ফিকে হতে দেননি তিনি। সেই অভিনেতার নাতিও অভিনেতা। যদিও জনপ্রিয়তার নিরিখে আর এক ভাইয়ের থেকে অনেকটাই পিছিয়ে।
ব্যক্তিগত জীবনে তৃতীয় প্রজন্মের মধ্যে প্রথম দিকে সম্পর্ক ভাল থাকলেও, বিগত বেশ কিছু সময় ধরেই নাকি বন্ধ কথাবার্তা। বন্ধু মুখ দেখাদেখিও! পাড়াপড়শির দাবি কিন্তু তেমনটাই। ওদিকে আবার তৃতীয় প্রজন্মের দুই জা-ও অভিনেত্রী। আগে মাঝেমধ্যে একসঙ্গে ছবি দেখতে পাওয়া গেলেও এখন নাকি কথাও হয় না তাঁদের!
কেন ঝামেলা? শোনা যাচ্ছে, শরিকি বিবাদ আর ব্যক্তিগত রেষারেষিই নাকি বদলে দিয়েছে সম্পর্কের সমীকরণ। যদিও ঘরের জিনিস বাইরে আনা সেই পরিবারে নিষেধ। তাই এই নিয়ে মুখ খোলেন না কেউই। ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ হলেও, ব্যক্তিগত জীবনে বেশ ভাল আছেন তাঁরা। তাঁদের সামাজিক মাধ্যকে উঁকি দিলে সেই ছবিই ধরা পড়ে বারবার। ব্যক্তিগত বিবাদ মিটিয়ে আবারও কি এক হবে দুই ভাই? হাসিমুখে ছড়িয়ে পড়বে ছবি? নেটিজেনরা তা চাইলেও উত্তর লুকিয়ে শুধু সময়ের হাতে।